দিল্লি : রবিবার সকালে দিল্লির একটি আনাজ মান্ডিতে ভয়াবহ আগুন লাগে। একটি ব্যাগ বানানোর কারখানা থেকে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। সেখান থেকে আসেপাশে আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃতরা বেশিরভাগই মজদুর শ্রেণির ছিলেন বলে জানা যায়। আগুন লাগার পর দমকল বাহিনী এলেও সরু গলির মধ্যে ঢোকা সম্ভব হয়নি। তাই আহতদের কাঁধে করে বের করেছেন ফায়ারকর্মীরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে, সংকীর্ণ গলি দিয়ে কর্মীরা আহতদের কাঁধে করে বের করছেন। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না থাকায় তাদের অটো রিকশার মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়।
যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে দমকল আধিকারিকদের ধারণা শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে।ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
১৯৯৭ সালের ১৩ই জুন একটি ভয়াবহ অগ্নিকান্ডে হয়েছিল। তারপর দিল্লিতে এটিই আরেকটি ভয়াবহ অগ্নিকান্ড বলে শোনা যাচ্ছে। আগের ঘটনায় ৫৯ জন মারা গেছিলো এবং ১০০ জনের বেশি আহত হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…