ত্রিপুরা : হায়দ্রাবাদ, উন্নাও এরপর ত্রিপুরায় আরও একটি গনধর্ষন করে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো নির্যাতিতার প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে টানা দুমাস ধর্ষন করে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। ত্রিপুরার শান্তিরবাজার এলাকার ঘটনা। নির্যাতিতার পরিবারের অভিযোগ এই ঘটনায় পুলিশ নিস্ক্রিয় ছিল।
প্রথমে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ মেয়েটিকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি। ঘটনার পর শনিবার অগ্নিদগ্ধ অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম অজয় রুদ্রপাল। ফেসবুক থেকে আলাপ ১৭ বছর বয়সী কিশোরীর সঙ্গে তার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়লে তাকে বিয়ের প্রস্তাবও দেয় অজয়। কিন্তু কিছুদিন পর কিশোরীকে আটক করে মুক্তিপণ চায় তার পরিবারের কাছে।
ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে টেনে হাসপাতালে নিয়ে গণপ্রহার করে।তার মা কেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…