কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এইবছর তাঁর নিজের জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন। আগামীকাল সোমবার সোনিয়া গান্ধীর জন্মদিন, কিন্তু তিনি এদিন জানিয়েছেন দেশে মহিলাদের উপর যেরকম অত্যাচারের ঘটনা বিগত কিছুদিন যাবৎ সামনে এসেছে তাতে তিনি খুবই উদ্বিগ্ন।
তাই এবছরের জন্মদিন তিনি পালন করবেন না। প্রসঙ্গত, গত কয়েক দিন একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে মালদহ, রাঁচি, হায়দরাবাদে। উন্নাও’এ গণধর্ষণের শিকার তরুণীকে প্রকাশ্য দিবালোকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
আগামীকাল সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ৭৩ তম জন্মদিন। লোকসভা ভোটের পর রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোনিয়া গান্ধীই এখন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি। দেশে মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচারের ঘটনায় ব্যথিত হয়ে নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়ে তিনি যে যথেষ্টই বড় মনের পরিচয় দিলেন তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…