আগামী ফেব্রুয়ারির বাজেটে আয়কর ছাড় হতে পারে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। অর্থমন্ত্রী আজ জানিয়েছেন, মধ্যবিত্ত চাকুরিজীবীদের কথা ভেবেই মোদি সরকার এই সিদ্ধান্ত নিতে পারে। মোদি সরকারের দ্বিতীয় দফায় প্রথম পূর্নাঙ্গ বাজেটেই আয়কর ছাড়ের ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।
অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের কথায়, সরকার সব রকম ভাবে চেষ্টা করছে বাজারে চাহিদা বাড়ানোর। তার জন্য ব্যক্তিগত আয়করে ছাড় দেওয়ার চিন্তাভাবনাও সরকারের মাথায় আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
প্রসঙ্গত এপ্রিল-জুনে বৃদ্ধির হার ৫ শতাংশে নামার পর গত ত্রৈমাসিকেও বৃদ্ধির হার নেমেছে ৪.৫ শতাংশে। এর প্রধান কারণ হিসেবে অর্থমন্ত্রী চাহিদা কম হওয়াকে দায়ী করেছেন। আর চাহিদা কমে হওয়ার জন্য উৎপাদনও কমেছে, ফলে অর্থনীতি বৃদ্ধির হারও কমেছে।
আর আয়করে ছাড় দিলে সাধারণ মানুষের হাতেও খরচ করার মতো টাকা বাড়বে, ফলে বাজারে চাহিদাও বাড়বে। বিশেষজ্ঞদের মতে এভাবে বাড়বে অর্থনীতিও। এখন আগামী পূর্নাঙ্গ বাজেটে কতটা কমে বা আদৌও কমে কিনা আয়কর সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…