নিউজ

২ মাসের মধ্যে শেষ করতে হবে ধর্ষণের তদন্ত, রাজ্যকে চিঠি কেন্দ্রীয় আইনমন্ত্রীর

বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে হায়দ্রাবাদের মতো এনকাউন্টারেই ধর্ষণের বিচার চাইছে গোটা দেশ। এই অবস্থায় আইন শাসন যাতে ভেঙে না পড়ে সেজন্য ধর্ষণের তদন্ত দ্রুত শেষ করার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। শনিবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘ধর্ষণের তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার জন্য উদ্যোগ নিক রাজ্যগুলো।’

ধর্ষণের তদন্ত ফাস্টট্র্যাক আদালতে দ্রুত শেষ করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। এই নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘দ্রুত তদন্ত শেষ করে ধর্ষণের বিচার প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যগুলোর সাথে কথা বলবো।’ ফাস্টট্র্যাক আদালতের মাধ্যমে ২ মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করার আর্জি জানিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি লিখবেন বলেও জানিয়েছেন তিনি।

প্রয়োজনে ফাস্টট্র্যাক আদালতের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি। ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকার ১০২৩ টি ফাস্টট্র্যাক আদালত নির্মাণের প্রস্তাব দিয়েছে। তার ৪০০ টি গড়ে তোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026