রাজ্য

পশ্চিমবঙ্গে কবে থেকে খুলবে স্কুল? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কবে থেকে খোলা যাবে স্কুল, এতোদিন ধরে এই চিন্তা ঘুরে বেড়াচ্ছে পড়ুয়াদের মাথায়। প্রায় দিনের পর দিন ধরে অনলাইনে ক্লাস চলে আসছে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গাতেই এই ব্যাপারটি একেবারে রোজনামচা হয়ে গিয়েছে। কিন্তু অবশেষে এবারে বাংলায় স্কুল খোলার ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কবে থেকে স্কুল খুলছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পুজোর আগে কোনভাবেই স্কুল খোলা হচ্ছে না। স্কুল খোলা হয় তাহলে তা পুজোর পরে।

নবান্নে গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকের সময় সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” আমরা স্কুল খোলার চেষ্টা করব পুজোর পরে যাতে একদিন অন্তর স্কুল খোলা যায়। তবে পুজোর আগে কোনভাবেই স্কুল খোলা হচ্ছে না।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত জানিয়ে দিলেন, স্কুল খোলা হয় তবে সেটা পুজোর ছুটির পরে। এখনো পর্যন্ত স্কুল খোলা নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। তবে, ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে তরফ থেকে স্কুল খোলার বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।পাঞ্জাব থেকে শুরু করে তেলেঙ্গানা, এমনকি বিহার সরকার পর্যন্ত জানিয়েছে তারা খুব শীঘ্রই দশম শ্রেণী পর্যন্ত স্কুল খুলবে। এতদিন পর্যন্ত বাংলার পড়ুয়ার অপেক্ষা করছে কবে থেকে পশ্চিমবঙ্গের স্কুল খুলতে পারে। এবারের সেই অপেক্ষার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একদিকে যখন করোনাভাইরাস এর প্রথম ঢেউ চলছিল, তখন বহু রাজ্য স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তখন থেকে দেখা গিয়েছিল হঠাৎ করে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই কোন রকম ঝুঁকি না নিয়ে নবান্ন স্কুল খোলার ব্যাপারে কিছু জানায়নি। এবারে এসেছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। কিন্তু তারপরেও স্কুল খোলার বিষয়ে এখনো পর্যন্ত তেমন ভাবে কোন মন্তব্য করলেন না মুখ্যমন্ত্রী। শুধুমাত্র জানিয়ে রাখলেন, সম্ভাব্য তারিখ। তবে স্কুল খোলার বিষয়ে আলোকপাত করায় বেশ আনন্দিত শিক্ষামহল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026