পলিটিক্স

রাজ্যে দুয়ারে নর্দমার জল প্রকল্প চলছে, মমতার বিরোধিতা করে মোদিকে চিঠি দিচ্ছেন শুভেন্দু

বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে বর্তমানে দুই দলের মধ্যে রয়েছে চাপানউতোর। একদিকে যেমনি বন্যার জন্য মূলত কেন্দ্রীয় সরকার এবং দামোদর ভ্যালি কর্পোরেশন কে দায়ী করছে তৃণমূল কংগ্রেসের সেই একই জায়গায় আবার বিজেপি দায়ী করছে তৃণমূল কংগ্রেস সরকারকে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বন্যার জন্য মূলত দায়ী দামোদর ভ্যালি কর্পোরেশন এর জল ছাড়া।

তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী অফিস থেকে রাত্রের দিকে একটি টুইট করে জানানো হয় দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে জল ছাড়ার ফলে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারপরেই তৃণমূলের ধারণা, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি স্বীকার করে তাতেই সীলমোহর দিলেন। কিন্তু এই চিঠি চালাচালির পরেই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পাল্টা এবার শুভেন্দু অধিকারী চিঠি লিখছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে। সেখানে তিনি সরাসরি রাজ্য সরকারের ভুলগুলো চিহ্নিত করবেন বলে মনে করা হচ্ছে।

একটি সাংবাদিক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেন, বর্তমানে রাজ্যের দুয়ারে নর্দমার জল প্রকল্প শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য সমস্ত জায়গায় জল জমে অবস্থা খুব খারাপ। বহু মানুষ মারা গিয়েছেন। আর এই জমা জলের জন্য শুধুমাত্র দায়ী দামোদর ভ্যালি কর্পোরেশন এটা কিন্তু সম্ভব নয়। তিনি জানাচ্ছেন, দামোদর ভ্যালি কর্পোরেশন স্টেকহোল্ডার রাজ্য সরকারও। এখন জল ছাড়া হচ্ছিল তখন রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার জানতেন। আরো বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দামোদর ভ্যালি কর্পোরেশন নিয়ে যা বলছেন তা সম্পূর্ণরূপে অসত্য। আমি বেশ কয়েক মাস সেচমন্ত্রী ছিলাম। আমি জানি দামোদর ভ্যালি কর্পোরেশন এর ব্যাপার।”

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের বিরোধিতা করে রাজ্য সরকারের তরফ থেকে তৃণমূল নেতা শুখেন্দু শেখর রায় সংবাদমাধ্যমের কাছে বলেন, “উনি তো কেন্দ্রের মন্ত্রী নন। বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী সেটা সবাই জানে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026