বাংলা সিরিয়াল

Khukumoni home Delivery: ফুলশয‍্যা হবেই, স্বামীর মাথায় দুধ ঢালায় দুষ্টু দেওরের মুখে রুটি ঠুঁসে দিল খুকুমণি! রইলো ভিডিও

সন্ধ্যা ৬ঃ৩০ বাজলেই টিভির পর্দায় চলে আসে খুকুমণি। আর খুকুমণি মানেই গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, খুকুমণির রান্না চেটেপুটে খা’! আর খুকুমণির এই ডায়লগ সকল মা কাকিমার মুখে মুখে। কিছুদিন আগে খুকুমণির সিঁথিতে সিঁদুর ভরে দেয় বিহান! আর তারপর সে জানায়, অন্য সবার মতো তাঁরও ফুলশয্যা হবে। মানসিক ভারসাম্যহীন এই ছেলেটিকে ‘রাজপুত্তুর’ বলে ডাকে বাপ-মা মরা খুকুমণি। তবে, সিঁথিতে সিঁদুর পরতেই সে বিহানের বাড়ির সদস্যদের সাথে লড়তে শুরু করেছে মুখোমুখি। যাতে এই ছেলেটিকেও সে ফিরিয়ে দিতে পারে যোগ্য সম্মান। 

আবারও মারপিটের মুডে ফিরে এসেছে সকলের প্রিয় খুকুমণি। বিহানের গায়ে যে একটাও আঁচড় লাগাতে দেবেনা তা ফের বুঝিয়ে দিল বিহানের শত্তুরদের। নিজের রাজপুত্তুরের জন্য মারামারি, কাটাকাটি করেই একাই লড়াই চালিয়ে যাচ্ছে । মানসিক ভারসাম‍্যহীন ‘রাজপুত্তুর’ ওরফে বিহানের এর বিরুদ্ধে তার পরিবারের সদস‍্যরাই একের পর এক চক্রান্ত করে চলেছে। আর অসহায় বিহানের কষ্ট দেখে মায়া মমতায় ভরা খুকুই এখন হয়ে উঠেছে রাজপুত্তুরের ত্রয়ী। তবে এবার রাজপুত্তুরের সঙ্গে নিজের ফুলশয‍্যার দায়িত্বটাও নিজেই নিল খুকুমণিই।

বিহানের দুষ্টু সৎ ভাই, দজ্জাল সৎ মায়ের কাছ থেকে প্রতিবাদী খুকুমণি নিজের সাথে বিহানের বিয়ের আগে থেকে আগলাচ্ছে। তবে খুকুর মাথায় সিদুঁর দিতে এখন আরো বেশি প্রতিবাদী হয়ে গিয়েছে। সম্প্রতি স্টার জলসার তরফ থেকে নতুন প্রমো ভাইরাল হয়েছে। আর সেই নতুন প্রমোতে দেখা যাচ্ছে ফের একবার বিহানের গায়ে হাত তুলেছে খুকুর ভিলেন দেওর। পাগল দাদার মাথায় দুধ ঢেলে দেয় আর তা সহ্য করতে পারছেনা। আর তারপরেই নিজের দেওরকেই মারধর করছে খুকুমণি। দেওরের মুখের মধ্যে রুটি আর গুড় ঠেঁসে দিয়ে সে বুঝিয়ে দিয়েছে সে বিহানকে চোখের আড়াল করবে না! কোনও ক্ষতি হতে দেবে না!

আর বিহান তারপরেই সরল মনে খুকুকে তপ্রশ্ন করে, ‘তাহলে কি ফুলশয্যা হবে না’? তখন খুকুমণি উত্তর দেয়, ‘কেন হবে না, এই তো আমি নিজের হাতে তোমায় সাজিয়ে দেব’! তবে ইতিমধ্যেই এই প্রমো শেয়ার হতেই গুড় আর দুধের এই কম্বিনেশন নিয়ে জোর ট্রোলিং শুরু নেটদুনিয়াতে। সাথে এইভাবে দুধ আর রুটি নষ্ট করা নিয়েও প্রতিবাদ উঠেছে, একজন লিখেছেন, ‘সত্যি বলছি, রোজ রোজ এই খাবার নষ্ট করা, খাবার ফেলে দেওয়াটা মোটেও ভালো লাগছে না!’, আর একজন লিখেছেন, ‘ধারাবাহিক গুলো সস্তা বিনোদনের নামে ভুল বার্তা দিচ্ছে’র মতো। তবে হাজার ট্রোলিং এর মাঝে খুকুমণি এখন স্টার জলসার টিআরপির ট্রাম্প কার্ড হয়ে উঠেছে। মিঠাইকে ছাড়া বাকি সব ধারাবাহিককে পিছনে ফেলে দিয়েছে। এবার এটাই দেখার বিহান আর রাজপুত্তুরের সংসার কেমন টিআরপি ধরে রাখতে পারে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026