খাবারের খোঁজে

Chire Dudh Puli: মকর সংক্রান্তিতে পাতে পরুক চিড়ে দুধ পুলি, জানুন রেসিপি

ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব মকর সংক্রান্তি। পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের নাম অনুযায়ী এই উৎসবের নাম। প্রতিবছর ১৪-ই জানুয়ারি এই উৎসব পালিত হয়। ব্যতিক্রমে অনেকসময় ১৫-ই জানুয়ারি এই উৎসব পালন হতে দেখা যায়। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে প্রতিটা ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন ধরনের মিষ্টি। এটা এই উৎসবের ঐতিহ্য বলা যায়। কারণ, বছরের পর বছর ধরে পৌষ সংক্রান্তিতে বিভিন্ন ধরনের পুলি পিঠে বানিয়ে থাকেন বাড়ির মেয়ে বৌয়েরা। তার মধ্যে অন্যতম মিষ্টি হল, চিড়ে দুধ পুলি। এই সুস্বাদু মিষ্টি বানাতে কি কি লাগে? বানাতে হয় কিভাবে? সেটাই জানাবো আপনাদের।

উপকরণ:
নারকেল কুড়ো- ২ কাপ, পরিমাণমতো পাটালি বা গুড়, চিড়ে-১ কাপ, ময়দা- ১/২ কাপ,দুধ। ক্ষীরের জন্য আলাদাভাবে দুধ ও পাটালি নিয়ে নিতে হবে।

রেসিপি:

• প্রথমে একটা বাটিতে চিড়ে নিয়ে সেটাকে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তবে কতটা পরিমাণ জল দিতে হবে যতটা দিলে চিড়েটা ভিজে যাবে কিন্তু অতিরিক্ত জল থাকবে না।
• হালকা আঁচে কড়া বসিয়ে তাতে ৫০ গ্রাম খোয়া ক্ষীর, পরিমাণমতো নারকেল কোরা আর পরিমাণমতো গুড় বা পাটালি দিয়ে সেটি ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ না বেশ শুকিয়ে আসবে ততক্ষন নাড়তে হবে।
• এরপর ঐ ভিজিয়ে রাখা চিড়ে ভালো করে চটকে নিতে হবে। তার সাথে পরিমান বুঝে খুব অল্প করেই ময়দা ও সামান্য ঘি দিয়ে মেখে নিতে হবে, ঐ মন্ডটা বিষয়টা নরম হয়।
• এরপর ছোট ছোট লেচি কেটে সেটির মধ্যে পুর ভরে একেবারে বন্ধ করে দিতে হবে মুখটা। এরপর সবকটা লেচির মধ্যে পুরা একইভাবে ভরে নিতে হবে।
• এরপর ১ লিটার দুধ গরম হতে দিতে হবে। যতক্ষণ না দুধটা ঘন ঘন হয় ততক্ষণ ফুঁটিয়ে যেতে হবে।
• তারপরে ঐ দুধের মধ্যে পুর ভরা পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে পিঠেগুলো দুধে ভালোভাবে মাখামাখি হয়ে যায়।
• এরপর একেবারে গ্যাসের আঁচ কমিয়ে তার উপর বড় এলাচ ছড়িয়ে দিতে হবে যাতে ফ্লেভার আসে। অর্থাৎ গন্ধটা ভালো বেরোয়।
• আর শেষে নামানোর আগে তারমধ্যে হাফ কাপ গুড় বা পাটালি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে, একটু ঘন ঘন ভাবে এলে সেটি নামিয়ে নিতে হবে।

এরপর একটা পাত্রে ঢেলে গরম গরম সার্ভ করুন চিড়ে দুধ পুলি।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026