ভিলে পার্লের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল অভিনেতার, উপস্থিত ছিলেন পরিবার ও বলিউডের তারকারা
ভিলে পার্লের পবন হংস শ্মশানে সোমবার বিকেল ৪ টা নাগাদ অভিনেতার নিথর দেহ পৌঁছাল। আর তারপরেই সমস্ত নিয়মকানুনের পরই বিকেলে সম্পন্ন হল অভিনেতার শেষকৃত্য। অভিনেতা পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। তাঁর মনের ভিতরে ছিল অনেক কষ্ট, বেদনা। যা কিনা অজানাই রয়ে গেল। পঞ্চভূতে বিলীন হলেন অভিনেতা। ছেলের মুখাগ্নি করলেন বাবা কৃষ্ণ সিং রাজপূত।
করোনার জন্য লকডাউন জারি থাকায় শ্মশানযাত্রী হিসেবে ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শেষ যাত্রায় পঠিত ছিলেন প্রাক্তনী কৃতি শ্যানন। এছাড়া শ্রদ্ধা কাপুর, রণবীর শোরে, বিবেক ওবেরয়, একতা কাপুর, বরুণ শর্মা উপস্থিত হয়েছিলেন।এর পাশাপাশি টেলিভিশনের সহ-অভিনেতারাও উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত রয়েছেন পরিবারের বেশ কয়েকজন সদস্য।
রবিবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে অভিনেতার মৃত্যু ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা অর্থের কারনে আত্মহত্যা করেননি। কারন অভিনেতার অ্যাকাউন্ট খতিয়ে দেখে এমনই অভিমত পুলিশের।
এদিকে জানা যাচ্ছে, বান্ধবীর সাথে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল সুশান্তের। কিন্তু কি নিয়ে ঝামেলা সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি তাদের নভেম্বরে বিয়ে হওয়ার কথাও চলছিল। লকডাউনের সময় সুশান্তের সাথেই ছিলেন তার বান্ধবী। পরে তিনি চলে যান। তাদের মধ্যে ঝগড়া হয় বলে খবর। ঝগড়া মেটানোর জন্য বারবার ফোন করা হলেও অভিনেতার বান্ধবীর তরফে কোনো উত্তর দেওয়া হয়নি। আরও জানা যাচ্ছে, বিগত কয়েকমাস ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। জুহুর এক হাসপাতালে নিয়মিত চিকিৎসাও চলছিল তার। সুশান্তের ঘনিষ্ট মহল সূত্রে জানা যাচ্ছে, শেষ কয়েকদিন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…