বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকের কাছেই স্মার্টফোন অবশ্যই রয়েছে। আসলে এখন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার অবশ্যই করতে হবে। বেশিরভাগ কাজকর্ম আজকালকার দিনে মুঠোফোনের মাধ্যমেই করা যায়। এখন আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে টিভি, রেডিও এবং সংবাদপত্র। সেই জায়গায় বিনোদনের স্মার্ট পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি বিভিন্ন জায়গাতে যেকোনো সময় গেলেই বিভিন্ন ধরনের মজাদার বা অবাক করা ঘটনার ভিডিও বা ছবি দেখা যায়।
সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন মানুষ নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে পোস্ট করে, তো ঠিক অন্যদিকে কেউ কেউ আবার বিভিন্ন মজাদার বা অবাক করে দেওয়ার ঘটনার ভিডিও বানিয়ে পোস্ট করে থাকে। মাঝে মাঝেই তাই দেখা যায় বিভিন্ন পশু পাখির হাস্যকর কার্যকলাপের ভিডিও বা কোনো অবাক করা প্রতিভার ভিডিও। আবার এই পশুরাই যদি রেগে যায়, তাহলে তাদের তাণ্ডব দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে ভয় পেয়ে যেতে পারেন আপনিও।
এবারের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি ক্ষুব্ধ হাতি লোকালয়ে বাজারের মাঝে চলে এসেছে। এবার সে বাজারে দৌড়াতে শুরু করে। ওই হাতির ক্ষোভের কারণে ভীতসন্ত্রস্ত হয় উপস্থিত মানুষ। ভিডিওতে হাতিটিকে বাজারে তোলপাড় করতে দেখা যায়। ভিডিওটি দেখে অনুমান করা যায় যে গজরাজের রাগ মাত্রা ছাড়িয়েছে। ইন্সটাগ্রামে ইলহানাতলায়_ নামক একটি অ্যাকাউন্ট দিয়ে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এই বছরের ৩০ মার্চ এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। ১ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটিকে লাইক করেছেন।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…