নিউজ

দিল্লির দূষণ সংক্রান্ত বৈঠকে হাজির থাকলেন না গম্ভীর, কেজরিওয়ালের তীব্র কটাক্ষ

দিল্লিতে দূষণ এক জটিল আকার ধারণ করেছে। দিল্লির এই দূষণ নিয়ে চিন্তিত গোটা রাজনৈতিক মহল। গতকাল দিল্লির দূষণ নিয়ে সামগ্রিক আলাপ আলোচনার জন্য এক বৈঠকের ডাক দিয়েছিলো সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। বৈঠকে গতকাল পূর্ব দিল্লির বিজেপি সংসদ গৌতম গম্ভীর উপস্থিত না থাকায় আম আদমি পার্টির তীব্র কটাক্ষের মুখে পড়লেন তিনি।

গতকাল, শুক্রবার দূষণ সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির আয়োজিত বৈঠকে আমন্ত্রিত ৩০ জন প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৪ জন। বিজেপি সংসদ জগদম্বিকা পাল, সিআর পাতিল, আম আদমি পার্টির সংসদ সঞ্জয় সিংহ এবং ন্যাশনাল কনফারেন্সের হাসনাইন মাসুদি ছাড়া আমন্ত্রিত প্রতিনিধির কেউই এই বৈঠকে উপস্থিত ছিলেন না। যার কারণে বৈঠকের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এদিন মথুরার বিজেপি সংসদ হেমা মালিনী এবং পূর্ব দিল্লির বিজেপি সংসদ গৌতম গম্ভীর আমন্ত্রিত থাকলেও উপস্থিত থাকেননি দুজনই। অনুপস্থিতির কারণে আপ এর তোপের মুখে পড়েন গম্ভীর।

এদিন ইন্দোরে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। এবং সেই ম্যাচে ভিভিএস লক্ষ্মণ এবং যতীন সপ্রুর পাশাপাশি ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে। এছাড়া ধারাভাষ্যের মাঝে জিলিপি খাওয়া ছবি ভিভিএস লক্ষ্মণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে গৌতমের বৈঠকে অনুপস্থিতিকে ঘিরে আপ তীব্র কটাক্ষ করে বলেন, “দিল্লির দূষণ নিয়ে যে আলোচনা হবে তা সপ্তাহ খানেক আগে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি সবাইকে জানিয়ে দিয়েছিলো। তার পরেও বৈঠকে উপস্থিত না থেকে ইন্দোরে আনন্দ করছেন গম্ভীর।”

অরবিন্দ কেজরিওয়ালের এই আক্রমণের প্রত্যুত্তরে পাল্টা জবাব দেন গৌতম। তিনি বলেন, “আমি আমার কেন্দ্রের মানুষ এবং আমার শহরের মানুষের কাছে যে প্রতিশ্রুতি করেছি তা আমার কাজের মধ্য দিয়ে বিচার করবে জনগণ। বিগত ৬ মাসে আমি সমাজে মহিলাদের সুযোগ সুবিধা দেওয়া থেকে বিনামূল্যে খাওয়ার বিতরণ সমস্ত প্রকার কাজের মাধ্যমে জনগনকে বুঝিয়েছি যে আমাকে দেওয়া ভোট ব্যর্থ যায়নি। আমি শহরের যা করেছি বিগত ৪ বছরে তার ১ শতাংশ কাজ হয়নি। যদি আমাকে গালাগাল দিলে দিল্লির দূষণ কমে, তাহলে আপনি মন খুলে তা করতে পারে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026