শ্রীলঙ্কা : ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ ফ্রান্স এর বিশ্বকাপ জয় থেকে ২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড এর বিশ্বকাপ জয় সবকিছুই মিলে গিয়েছিল ছবির মত। তবু বিতর্ক তাকে নিয়ে কম হইনি। নাম প্রীতম দাস, বায়োটেকনোলজির ছাত্র প্রীতম এর বরাবরের সখ ছিল অদ্ভুত বিষয় নিয়ে চর্চা করার। সেই চর্চা থেকে কোনদিন সে শিরোনামে আসবে তা কেউ ভাবতে পারেনি। প্রীতম খেলার জগতে হিট হলেও রাজনীতির জগতে ভবিষ্যতবাণী যাত্রা অতটা ভালো হয়নী। আর সেখানেই যত বিতর্ক। আজ আবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন।
এবারের প্রধান দুই প্রার্থী গোটাবায়া রাজাপক্ষ এবং সাজিত প্রেমাদাসা দুজনকে নিয়ে ইতিমধ্যে শ্রীলঙ্কায় অনেক রাজনৈতিক জল্পনা চলছে। কে হবে আবার লঙ্কার প্রেসিডেন্ট ? ঠিক সেই মুহূর্তে প্রীতম দাসের ভবিষ্যতবাণী ইঙ্গিত করছে সাজিদ প্রেমাদাসা দিকে। প্রীতম এর কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে প্রীতম বলে , প্রেডিকশন হচ্ছে প্রগ্নসিস মেথড। আমি এটুকু বলতে পারি সজিত প্রেমাদাসার প্রেসিডেন্ট নির্বাচন জেতার সম্ভাবনা বেশি ! আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে প্রীতম এর প্রেডিকশন পূর্বে করা খেলার জগৎ এর মত হিট হয় কিনা সেটা সময়ই বলবে।
তবে প্রীতম এর এই যাত্রা সহজ ছিলনা। বহু কটূক্তি, তাচ্ছিল্য তাকে সহ্য করতে হইছে। প্রীতম জানায় যে , আমি এটা সখে করি। যখনই কোনো প্রেডিকশন বিফলে গেছে তার কারণ জানার আমি সর্বদা চেষ্টা করেছি ও যাতে আগে সেই ভুলের পুনরাবৃত্তি না হয় তার চেষ্টা করেছি। আগে দেখা যাক কি হয়! প্রীতম এর মত আমাদেরও চোখ থাকবে এবার শ্রীলঙ্কার নির্বাচনের উপর !
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…