রাজ্য

সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল এবছরের গঙ্গাসাগর মেলা, জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন পঞ্চায়েত মন্ত্রী

করোনা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল এবছরের গঙ্গাসাগর মেলা। এবারের গঙ্গাসাগরে এখনো পর্যন্ত সংক্রামিত কোন রোগীর খোঁজ মেলেনি। পাশাপাশি কোনো দুর্ঘটনার ঘটনা ও হয়নি বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ১০০ এ ১০০ পেয়েছে জেলা প্রশাসন। কয়েক মাস ধরে এই মেলাকে সফল করার জন্য জেলার নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। শুক্রবার এই সম্পূর্ণ কর্মকাণ্ডের উপরে যবনিকাপতন ঘটলো। মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে ভীড় বেশ ভালই ছিল। তবে বিকেল হতেই এই ভিড় খালি হয়ে যায়। এই বছরে সকাল ৬ টা পর্যন্ত পুণ্যস্নানের সময় রাখা ছিল। মেলা শেষ হতে না হতেই, সেখানে সমুদ্রতট সাফাই করতে নেমে পড়েন মন্ত্রী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এদিন দেখা গেলোনা সমুদ্রতটে স্নান করতে যাওয়ার হুড়োহুড়ি। এদিন ছিল পুণ্যার্থীদের বাড়ি ফেরার তাড়া। তীর্থযাত্রীরা তল্পিতল্পা গুটিয়ে হাঁটা শুরু করলেন সন্ধ্যে সন্ধ্যে নাগাদ। তবে একটা জায়গায় তীর্থ যাত্রীদের মধ্যে মিল দেখা গিয়েছে। সকলেই কিন্তু যাবার আগে বোতল, জার সহ ভিন্ন ভিন্ন ধরনের পাত্রে নিয়ে গেলেন গঙ্গার পবিত্র জল। কেউ কেউ আবার সমুদ্রকে একবারের মতো প্রণাম করে গেলেন।

সকাল থেকেই সমুদ্রসৈকতে নেমে পড়েছেন পরিবেশ কর্মীরা। আবর্জনা সাফাই করে গঙ্গাসাগর কে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে চলেছেন। গঙ্গাসাগর মন্দির চত্বরে মেলাকে কেন্দ্র করে স্টল বসেছিল। কয়েকজন তীর্থযাত্রী থেকে যাওয়ার কারণে এদিন এই স্টল আবারো দেখা যায়। প্রতিকূলতার মধ্যে মেলার আয়োজন করা হলেও বেস্ট সুষ্ঠুভাবে নির্বিঘ্নেই শেষ হয়ে গেল এবছরের গঙ্গাসাগর মেলা। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) মেলা ভালো ভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনকে কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে মেলা হবে এটাই ভাবা যায়নি। তাও যে এত ভালোভাবে মেলা সম্পন্ন করা গিয়েছে তার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ। তবে এবারে গঙ্গাসাগরের জন্য খরচ প্রায় দ্বিগুণ ছিল। ২০০ কোটি টাকার মতো খরচ হয়ে গিয়েছে। পুরো টাকা রাজ্য সরকার তার তহবিল থেকে দিয়েছে। এবারের গঙ্গাসাগর মেলা দুনিয়ার কাছে পৌঁছে দেওয়া গেছে। পঞ্চায়েত মন্ত্রী বলেছেন,” ৩১ দেশের মানুষ এই মেলায় এবং মন্দিরের পুজো করতে পেরেছেন।” মেলার সাফল্যের জন্য এদিন ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের আধিকারিক বলেছেন, সবার সহযোগিতায় এই মেলা সাফল্যমন্ডিত হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026