রাজ্য

“যদি যেতে না চাও জেলে, এসো আমার দলে”, দল বদলকারীদের উদ্দেশ্যে টিপ্পনী সুখেন্দু শেখরের

বিধানসভা ভোটের আগে দলবদল নিয়ে বর্তমানে সরগরম বাংলার রাজনীতি। বিরোধী দল বিজেপি প্রতিদিন দাবি করছে তৃণমূল ভেঙে চলেছে। এমনকি বাংলায় তারাই নাকি আগামী বছরের ২০০ এর বেশি আসন নিয়ে আসতে চলেছেন সেরকম কথা শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বের মুখে। কিন্তু বিজেপির এই দাবিকে দিবাস্বপ্ন বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্বের অনেকে। তার পাশাপাশি যারা দলবদল করছেন তাদের নিয়ে একেবারেই মাথা ঘামাতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, কিছু নেতারা যদি দল ত্যাগ করেন তাতে তৃণমূলের কিছু যায় আসবে না। কর্মী সমর্থকরা সবাই তৃণমূলের সঙ্গে রয়েছেন।

বাংলায় এখন বিধানসভা ভোটের উত্তাপ একেবারে চরমে। ভোট নিয়ে নির্বাচন কমিশনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে এসে করে গিয়েছেন নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)।ফলে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজনীতির ময়দানে নেমে পড়েছেন লাল, সবুজ, গেরুয়া সমস্ত দল। পুরোদস্তুর ভোটের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। মিটিং, মিছিল থেকে শুরু করে পথসভা সবকিছুতে বর্তমানে আক্রমণ-পাল্টা আক্রমণের পালা চলছে। তার সঙ্গেই বর্তমানে সবথেকে ট্রেন্ডিং টপিক’ দলবদল। এই কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজন তৃণমূল নেতা নিজের দল পাল্টে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। যদিও এই দলবদল কে কোনরকম গুরুত্ব দিচ্ছে না শাসক শিবির। অন্যদিকে পদ্ম শিবিরের দাবি, আরো অনেক তৃণমূল নেতা বিজেপিতে আসতে চলেছেন। এই দাবিকে একেবারে নস্যাৎ করে তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে, যদি নেতা যায় যাক, তৃণমূল কর্মী রা আমাদের সঙ্গে রয়েছেন। নেতা গেলেও মমতা ব্যানার্জির সাথে সমস্ত কর্মীরা থাকবেন। এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেছেন, ‘ কে থাকবেন, কে যাবেন, নির্বাচনের তিনমাস আগে এটা কোন বড় কথা নয়। দল থাকবে, নেত্রী থাকবেন। আমাদের সমস্ত সমর্থক বাংলার মানুষ থাকবেন।” এছাড়াও তিনি দল বদল কারীদের উদ্দেশ্যে মন্তব্য করলেন,” সাগর থেকে দু ঘটি জল তুলে নিলে জল কমে যায় না।”

প্রায় একই রকম মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। তার বার্তা,” আস্তাবলের বাতিল ঘোড়ারা অন্য দলে যাচ্ছেন। অনেকে আবার অন্য দল থেকে ফিরে আসছেন। সকালে যাচ্ছেন, বিকেলে ফিরে আসছেন। আগমন প্রত্যাগমন চলছে। তবে ভোটের আগে নেতাদের এজেন্সির ভয় দেখানো হচ্ছে।” সুখেন্দু শেখর বাবু ছড়া কেটে বলেছেন,” যদি যেতে না চাও জেলে, এসো আমার দলে।’ বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকলে সমস্ত ময়লা সাফ হয়ে যাচ্ছে। এরকম মন্তব্য করে বিজেপিকে কটাক্ষ করলেন শুখেন্দু শেখর রায়। পাশাপাশি, বাংলার উন্নয়ন কে হাতিয়ার করে ভোট যুদ্ধে নেমে পড়েছে তৃণমূল। বিজেপি সরকার দেশের মানুষকে ভাওতা দিচ্ছে বলেও তৃণমূলের দাবি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026