রাজ্য

নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা, নাম না করে দলত্যাগী তৃণমূল নেতাদের তীব্র আক্রমণ কল্যাণের

তৃণমূলের বেসুরো এবং দলের ত্যাগী নেতা মন্ত্রীদের এবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শুধু আক্রমণ করা নয়, এদিন তিনি কে কি কারণে দল ছেড়েছেন তা একেবারে জনসমক্ষে ফাঁস করে দিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, তৃণমূল সরকারের আমলে রাজ্যে কর্মসংস্থান অনেক বেশি হয়েছিল। পাশাপাশি তিনি দলত্যাগী বিজেপিতে যোগ দেওয়া নেতাদের একযোগে আক্রমণ করলেন। ঘুরিয়ে তিনি কটাক্ষ করলেন, সুনীল মণ্ডল (Sunil Mondal), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) দের। তিনি বললেন, সরকারি মন্ত্রিত্ব লোভের কারণে তারা দল ছেড়ে অন্য দলে যুক্ত হয়েছেন।

হাওড়া লিলুয়া চকপাড়া একটি জনসভায় যোগ দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যান বলেছেন,” যারা এই ধরনের কথাবার্তা বলছেন তারা সকলেই কিন্তু সুখের পাখি। দরকারের সময় তাদের কোন দেখা মেলে না। যতক্ষণ সুবিধা ততক্ষণ এনারা দলে। সুবিধা শেষ হলেই এরা সেখান থেকে বেরিয়ে যান। এরা শুধুমাত্র ক্ষমতার লোভে দল করেছেন। যে ডিপার্টমেন্টের কন্টাকটার এর সংখ্যা বেশি সেখানকার মন্ত্রিত্ব না দিলে তারা হয়েছেন বেসুরো। শেষ সময়ে এসে তাদের মনে পড়েছে রাজ্যের বিভিন্ন সমস্যার কথা। এতদিন তো তারা মন্ত্রী ছিলেন। তখন এই সমস্ত সমস্যা সমাধানের কথা কোথায় মনে ছিল? তখন সেই সমস্যা সমস্যা দূর করেননি কেন?”। নাম না করে এদিন দলত্যাগী তৃণমূল নেতাদের একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো বলেছেন,” শেষ সময়ে এসে পেছন থেকে ছুরি মারছে দলকে এই সব নেতারা। টাকার লোভ দেখিয়ে নরেন্দ্র মোদী ( Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) এর মত নেতারা তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন, নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা। এইজন্য তারা বিজেপিতে নাচতে চলে যাচ্ছে ন।” এছাড়াও তিনি সরাসরি বিরোধীদল বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন,” এক ইঞ্চি জমিও তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে না। ২০০ এর বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026