নিউজ

রাত পোহালেই মকর সংক্রান্তি, গঙ্গাসাগর জুড়ে চলছে পেট্রোলিং

সাগর: রাত পোহালেই মকর সংক্রান্তি (Makar Sanglranti)। বছরের শুরুতে যেমন শীত (Winter) উধাও হয়ে গিয়েছিল, ঠিক তেমনই মকর সংক্রান্তির আগে থেকেই রাজ্যে ফের কনকনে ঠাণ্ডা ফিরে এসেছে। চলছে উত্তরে হাওয়া। আর মকর সংক্রান্তি মানে গঙ্গাসাগর (Gangasagar) যাত্রা। কথায় বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার। তাই এই মকর সংক্রান্তির পূন্যলগ্নে সকলেই গঙ্গাসাগর যাওয়ার একবার অন্তত চেষ্টা করে থাকে। তবে এবার করোনা (Coronavirus) পরিস্থিতির কারণে গঙ্গাসাগরের চিত্রে কিছুটা বদল ঘটেছে।

প্রত্যেক বছর গঙ্গাসাগরে মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের ঢল নামে। তবে এবার সেই ভিড় ততটা চোখে পড়বে না। তবুও মকর সংক্রান্তির ২৪ ঘণ্টা আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গঙ্গাসাগরে। যে কোনওরকমের বিপদ এড়াতে বা বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। দিনভর সাগরের পাড় ধরে চলছে পেট্রোলিং। এছাড়াও যে কোনওরকমের পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য মহড়াও চলছে।

প্রত্যেকবারই গঙ্গাসাগরের মেলা জুড়ে জোরদার নিরাপত্তা লক্ষ্য করা যায়। এবারও তার অন্যথা হচ্ছে না। তবে শুধু নিরাপত্তা নয়, ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত রয়েছে সকলে, এমনটাই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পিটিএসের মাধ্যমে ঘাটগুলি থেকে অধিক ভিড় কাটানোর জন্য নজরদারি চালানো হচ্ছে নৌকাগুলি থেকে।

মেলা প্রাঙ্গণে খোলা হয়েছে মেগা কন্ট্রোলরুম। বাবুঘাট থেকে সাগর পর্যন্ত প্রায় ১১০০টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। গতকাল, মঙ্গলবার মেগা কন্ট্রোলরুম পরিদর্শন করেন রাজ্যের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস ও সুজিত বসু। সব মিলিয়ে গঙ্গাসাগর চত্বর জোরদার আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026