নিউজ

সল্টলেকের প্রখ্যাত ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা, চাঞ্চল্য গোটা এলাকায়

কলকাতা: রাজ্যে ফের আয়কর দফতরের (Income Tax Department) তল্লাশি। আজ, বুধবার (Wednesday) সকালে সল্টলেকের (Salt Lake) এক ব্যবসায়ীর (Businessman) বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা (CR0F Jawan)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্রথমে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের। পরে অবশ্য বাড়ির মধ্যে প্রবেশ করেন আয়কর দফতরের আধিকারিকরা। তল্লাশিও শুরু হয়। বাড়ির গেটে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ জওয়ানদের। স্থানীয়দের দাবি, ওই ব্যবসায়ীর নাম বিজন হালদার। তারা প্রায় ১৫ বছর ধরে সেখানে রয়েছেন। প্রতিবেশীদের সঙ্গে ওই পরিবারের তেমন কোনও যোগাযোগ নেই। ঠিক কোন অভিযোগ এই তল্লাশি সেটা এখনও স্পষ্ট নয়।

সোমবারই ইডির ১৫টি দল কলকাতা এবং জেলার বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালায়। বিধাননগরের অফিস থেকে ১৫টি দল তল্লাশি অভিযান চালায়। তাদের মধ্যে একটি দল কলকাতার বাঙুরের গণেশ বাগারিয়া নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছে যান। বাগারিয়া এনার্জি অ্যাগ্রো গ্রুপ প্রাইভেট লিমিটেডের কর্ণধার। তার সঙ্গে অনুপ মাঝির যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। কোন্নগরের কানাইপুর শান্ত্রী নগর এলাকায় ইডি হানা চালায়। সোমবার সকালে নীরজ সিং ও অমিত সিংয়ের বাড়িতে হানা দেয় ইডি।

অবৈধ কয়লা খনি এবং গরু পাচারের অভিযোগে সিবিআই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি করেছে। কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়েছে। কয়লাকাণ্ডে যুক্ত অন্যতম অভিযুক্তের নাম অনুপ মাঝি। তার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। গরু পাচার কাণ্ডের তদন্ত করেতে নেমে ইতিমধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে এনামুল হক নামে এক ব্যক্তিকে। এর পাশাপাশি সিবিআই হানা দিয়েছিল বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারের বাড়িতে। পরে গ্রেফতারও করা হয় সতীশ কুমারকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026