পুলিশের জালে কানপুরের ডন, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার বিকাশ দুবে
উত্তরপ্রদেশের কানপুরের ডন বিকাশ দুবেকে গ্রেফতার করল পুলিশ। গত সপ্তাহে পুলিশের ওপর হামলা চালায় সে, এই হামলার ফলে ৮ পুলিশকর্মী নিহত হন। তারপরেই থেকেই পলাতক ছিল বিকাশ দুবে। সূত্র মারফত খবর পেয়ে আজ মধ্যপ্রদেশ থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযুক্তের বিরুদ্ধে খুন, অপহরণ, জোরজুলুম সহ মোট ৬০ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ যখন বিকাশ দুবেকে গ্রেফতার করছিল পুলিশ। ঠিক একই সময়ে অন্যদিকে পুলিশের এনকাউন্টারে নিহত হয় তাঁর অন্যতম সহযোগী প্রভাত মিশ্র। ৮ জন পুলিশকর্মী হত্যাকাণ্ডে এই প্রভাত মিশ্র যুক্ত ছিলেন। ট্রানজিট রিমান্ডে ফরিদাবাদ থেকে কানপুরে আনার সময় সে পালানোর চেষ্টা করলে তাঁকে পুলিশ গুলি করে দেয়। গতকাল পুলিশের গুলিতে নিহত হন বিকাশের ডানহাত বলে পরিচিত অমর দুবে।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফরিদাবাদে হরিয়ানা পুলিশ অভিযান চালায়। আর সেই সময় প্রভাত, অংকুর ও শ্রাবণকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…