নিউজ

সকাল থেকে আকাশ মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের এই জেলাতে

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টি হবে। এই পাঁচ জেলা হলো দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। চলতি সপ্তাহ জুড়েই সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা ক্রমশই সরছে উত্তরের দিকে। আর এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে উত্তরের জেলা গুলিতে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ভারী বৃষ্টি হতে পারে মালদা সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

কলকাতা শহরে আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকবে। মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩.৮ মিলিমিটার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026