নিউজ

বিপাকে নীরব মোদি, প্রায় ৩৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক জালিয়াতির কারনে অপরাধী ও পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ৩২৯ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক বিবৃতির মাধ্যমে তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, মুম্বাইয়ের ওরলির সমুদ্র মহলের কাছে চারটি ফ্ল্যাট, জয়সলমীরে একটি উইন্ড মিল, আলিবাগে সমুদ্রের পাড়ে খামার বাড়ি, জমি, সংযুক্ত আরব আমিরশাহিতে একটি ফ্ল্যাট, লন্ডনের একটি ফ্ল্যাট, ব্যাঙ্ক ডিপোজিট, শেয়ার সব মিলিয়ে প্রচুর পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

মুম্বাইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা তছরুপের কারনে নীরব মোদি সহ তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে তদন্ত করছে ইডি। জানা গিয়েছে, মেহুল চোকসি নীরব মোদির কাকা। গত ৮ই জুন মুম্বাইয়ের আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা প্রদান করে। এরপরই মাঠে নামে বিশেষ দল। সিবিআই ও ইডির যৌথ তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, নীরব মোদি টাকা তছরুপের একটি মোটা টাকার অংশ নিজের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছেন। ২০১৯ সালের ৫ই ডিসেম্বর মুম্বাইয়ের ওই বিশেষ আদালত নীরব মোদিকে পলাতক টাকা তছরুপের অপরাধে অপরাধী বলে ঘোষণা করেছে।

চলতি বছরের মার্চ মাসে লন্ডনে গ্রেফতার হন নীরব মোদি। এখন তিনি ব্রিটেনের একটি জেলে বন্দীদশা কাটাচ্ছেন। তবে নীরব মোদিকে ভারতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। তবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের কাজে বাধা দিচ্ছেন এক কংগ্রেস সদস্য এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026