ডিবিটির সাথে যুক্ত সমস্ত গার্হস্থ্য গ্যাস গ্রাহকদের তাদের বায়োমেট্রিক প্রমাণীকরণ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে তাদের ভর্তুকি হারাতে হতে পারে। এ বিষয়ে ভারত সরকারের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং সাধারণ গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ই-কেওয়াইসি (এলপিজি গ্যাস ই-কেওয়াইসি) নিতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি হওয়ার পর থেকে গ্যাস সংস্থাগুলিও এ বিষয়ে কাজ শুরু করেছে।
আশা করা হচ্ছে, এই বায়োমেট্রিক ব্যবস্থা গ্যাসের কালোবাজারি এবং ভর্তুকির অপব্যবহার রোধ করবে। প্রমাণীকরণের জন্য গ্রাহকের আধার কার্ড, গ্যাস কার্ড এবং রেজিস্টার মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। রিপোর্টে এটাও উঠে এসেছে যে বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের একটি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার কিনলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৭২ টাকা ভর্তুকি দেওয়া হয়। যেখানে সাধারণ গ্রাহকরা অ্যাকাউন্টে ৭২ টাকা পান।
অবিলম্বে ই-কেওয়াইসির কাজ সেরে নেওয়া জরুরি। আপনি যদি নির্ধারিত তারিখের আগে এই পদক্ষেপ না নেন তবে উপলব্ধ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। ই-কেআইসি সম্পর্কিত বিষয়গুলি জানার জন্য পুরো প্ৰতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। গ্যাস সংস্থাগুলি এখন বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে ই-কেওয়াইসিকে খুব প্রয়োজনীয় করে তুলেছে। পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক এর সীমা যথেষ্ট পরিমাণে প্রসারিত করেছে। গ্রাহকরা এখন ৩১ মে ২০২৪ এর মধ্যে এই কাজটি করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…