নিউজ

Narendra Modi: দীর্ঘ ৪৫ ঘন্টার কঠোর সাধনা, অন্ন গ্রহণ নয়, জানেন কী খেয়ে থাকবেন প্রধানমন্ত্রী

আগামী ১ লা জুন, শনিবার লোকসভা নির্বাচনের (Loksabha Election) সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ ঠা জুন। তার আগেই কঠোর সাধনায় মৌন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন হয়েছেন তিনি। দীর্ঘ ৪৫ ঘন্টা ধরে একটানা সাধনা করবেন তিনি। এই সময়ে কারোর সঙ্গেই কথা বলবেন না প্রধানমন্ত্রী।

মন্দিরে বিশেষ আরতি এবং ধ্যানে মগ্ন

বৃহস্পতিবার শেষ দফার ভোটপ্রচার শেষ হতেই কন্যাকুমারী পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে ভগবতী আম্মান মন্দিরে পুজো দিয়ে তারপর ধুতি এবং সাদা শাল জড়িয়ে মন্দিরের গর্ভগৃহের পরিক্রমা করেন তিনি। এদিন একটি বিশেষ আরতিও করেন পূজারীরা। তারপর সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট নাগাদ কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপে গভীর ধ্যানে মগ্ন হন প্রধানমন্ত্রী।

মোদীর আগামী পথের পরিকল্পনা

জানা যাচ্ছে, এই দীর্ঘ ৪৫ ঘন্টার ধ্যানের সময় অন্ন গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী। শুধুমাত্র লেবুর জল খেয়ে থাকবেন তিনি। সঙ্গে শরীরকে সুস্থ রাখতে পান করবেন ডাবের জল এবং আঙুরের রস। ৪৫ ঘন্টা পর ১ লা জুন ধ্যান ভঙ্গ করে খ্যাতনামা কবি সন্ত তিরুবল্লুবরের মূর্তি দর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি ছোট ছোট দ্বীপে তৈরি করা হয়েছে সন্ত তিরুবল্লুবরের স্মারক এবং মূর্তি। এই দর্শন উপলক্ষে কন্যাকুমারীতে আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা। প্রায় ২ হাজার পুলিশকর্মী নিযুক্ত হয়েছেন। সঙ্গে সুরক্ষা ব্যবস্থায় নিযুক্ত রয়েছেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা। । সঙ্গে সুরক্ষা ব্যবস্থায় নিযুক্ত রয়েছেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা।

বিরোধীদের কটাক্ষ

এদিকে প্রধানমন্ত্রীর ধ্যান পর্ব নিয়ে তীব্র কটাক্ষ শানিয়েছে বিরোধীরা। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই সাধনার জন্য দূরে চলে গিয়েছেন প্রধানমন্ত্রী। যখন হেরে যাবেন তখন বলতে পারবেন যে তপস্যায় কিছু খামতি থেকে গিয়েছিল। ৪ ঠা জুন, মঙ্গলবার সব কিছু মঙ্গলই হবে। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, যিনি আচ্ছে দিন এর স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আচ্ছে দিন আনতে পারেননি। তবে ৪ ঠা জুন তিনি হারলে দেশে সোনালি দিন আসবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026