ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাসের শুরুতেই ফের বাড়ল গ্যাসের দাম, জানুন গ্যাসের নতুন দাম কত?

একদিকে যেমন করোনা ভাইরাস সমগ্র বিশ্ববাসীর সুখ-স্বাচ্ছন্দ কেড়ে নিচ্ছে ঠিক তেমনি দেশজুড়ে প্রত্যেকটি জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে ভাঁজ ফেলছে। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খুঁটিনাটি সব জিনিসের দাম বাড়তেই থাকছে। এরকম করে চলতে থাকলে মধ্যবিত্ত মানুষ কি করে তাদের দিন যাপন করবে সেটা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত মানুষের আয় এক রয়ে গেলেও, মূল্যবৃদ্ধির কারণে তাদের বেঁচে থাকার জন্য ব্যয় করতে হচ্ছে অনেক। এবার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের শান্তি উজার করতে ফের মাসের শুরুতেই বাড়ছে রান্নার গ্যাসের দাম।

আমফানের পর থেকে বাজারে শাক সবজি ও মাছ মাংসের অগ্নিমূল্য। এরপর রান্নার গ্যাসের দামও বেড়ে গেল চলতি মাস থেকে। লকডাউনে এমনিতেই কাজ হারিয়ে দিশেহারা একাধিক লোক। তারপর গ্যাসের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের কপালে হাত ফেলেছে। চলতি বছরের ডিসেম্বর মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। এক লাফে গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা। সেই অনুযায়ী কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়ে দাঁড়ালো ৬৭০ টাকা ৫০ পয়সা। এর আগেও জুলাই মাসে রান্নার গ্যাসের মূল্য ৪.৫০ টাকা বেড়েছিল। তার আগে ফেব্রুয়ারি মাসে এক ধাক্কায় গ্যাসের দাম ১৪৯ টাকা বেড়েছিল। সেটাই চলতি বছরের সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি ছিল। তবে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা আওতায় গ্যাসের দামের ওপর এই মূল্যবৃদ্ধি কোনো প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, রান্নার গ্যাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের মূল্য। কলকাতা শহরে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১৫ পয়সা ও ডিজেলের দাম ২৩ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। আজকে কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪.০২ টাকা এবং ৭৬.২২ টাকা।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026