বিনোদন

শিব-কৃষ্ণকে মিলিয়ে ছেলের নাম রাখলেন অভিনেত্রী পূজা, শুভেচ্ছা জানালেন নেটিজেনরা

সম্প্রতি হয়ে গেল অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তাঁর স্বামী অভিনেতা কুণাল বর্মার পুত্রসন্তানের নামকরণ অনুষ্ঠান। পূজা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর জানিয়ে শেয়ার করেছেন ছেলের নাম। ভগবান শ্রীকৃষ্ণ-এর নামানুসারে, পূজা ও কুণাল ছেলের নাম রাখলেন কৃষভ। ছেলের নাম শেয়ার করে পূজা ক্যাপশনে কৃষ্ণনাম লেখেন। নেটিজেনরা পূজা, কুণাল ও কৃৃৃষভকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। নেটিজেনদের মধ্যে অনেকেই কমেন্টে ‘রাধেকৃষ্ণ’ নাম নিয়ে বলেছেন, পূজা ও কুণালের ছেলের নাম তাঁদের পছন্দ হয়েছে। তবে পূজা ও কুণাল এখনও কৃষভের চেহারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি।

মা হওয়ার আগের রাতের ছবি শেয়ার করেছিলেন পূজা ও কুণাল। মা হওয়ার আগের রাতে কার্যত জেগেই কাটিয়েছিলেন পূজা ও কুণাল। প্রথম সন্তানের বাবা-মা হওয়ার আনন্দ ছিল তাঁদের মধ্যে। পরের দিন হাসপাতালে ভর্তি হন পূজা। কিন্তু কুণালকে করোনা অতিমারীর কারণে অনুরোধ করা সত্ত্বেও লেবার রুমে ঢুকতে দেওয়া হয়নি। পূজা একটি পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পর থেকেই শিশুটির শ্বাসনালিতে সমস্যা ছিল। ফলে শিশুটিকে বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালের আলাদা রুমে রাখা হয়। এই ঘটনায় পূজা ও কুণাল ভেঙে পড়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে ইন্সটাগ্রামে পূজা এই ঘটনা শেয়ার করেন। নেটিজেনরা ও সেলিব্রিটিরা পূজাকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গর্ভবতী হওয়ার কারণে পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ ছেড়ে দিয়েছিলেন।

পূজা ও কুণালের পরিচয় হয় একটি সিরিয়ালের সেট থেকে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2019 সালে দুই পরিবারের উপস্থিতিতে তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেন। চলতি বছরে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পূজা ও কুণাল বিয়ের অনুষ্ঠান বাতিল করে তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে। এরপর 15ই অগষ্ট পূজা ও কুণালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। সবাই পূজাকে শুভেচ্ছা জানান। পূজা ও কুণাল তাঁদের পুত্রসন্তানের একটি ছবি শেয়ার করেছেন। কিন্তু সন্তানের মুখের জায়গায় তাঁরা একটি ইমোজি বসিয়ে দিয়েছিলেন। পারিবারিক কিছু অনুষ্ঠান হবার পর তাঁরা তাঁদের সন্তানের সম্পূর্ণ ছবি শেয়ার করবেন বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026