ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ফের বড়সড় পরিবর্তন গ্যাসের দামে, জানুন নতুন দাম কত?

অরূপ মাহাত: জুলাই মাসের শুরুতেই মধ্যবিত্তের চিন্তা বাড়লো৷ দেশের তেল বিপননকারী সংস্থাগুলি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে৷ দিল্লিতে এই ভর্তুকিহীন ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা বাড়ানো হয়েছে৷ যার ফলে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়ে ৫৯৪ টাকাতে এসে পৌঁছেছে৷ দেশের অন্যান্য শহরেও বুধবার থেকেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম৷

সিলিন্ডার প্রতি কলকাতায় ৪ টাকা, মুম্বইয়ে ৩ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৪ টাকা দাম বেড়েছে এলপিজি গ্যাসের৷ এর মধ্যেই অবশ্য রয়েছে ভালো খবরও। ১৯ কেজি সিলিন্ডারের দাম কমিয়েছে তেল বিপননকারী সংস্থাগুলো৷ এর আগে জুন মাসে দিল্লিতে ১১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম৷

ভারতের অন্যতম তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে বিভিন্ন শহরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, দিল্লিতে সিলিন্ডার প্রতি ১ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছে ৫৯৪ টাকা৷ কলকাতায় ৪ টাকা ৫০ পয়সা বেড়ে ৬১৬ টাকা থেকে ৬২০.৫০ টাকাতে এসে ঠেকেছে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম৷ মুম্বইয়ে ৪ টাকা বেড়ে ৫৯০ টাকা থেকে ৫৯৪ টাকা হয়েছে এই দাম৷ চেন্নাইয়ে ৪ টাকা বেড়ে ৬০৬.৫০ টাকা থেকে ৬১০.৫০ টাকা হয়েছে৷ তবে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১১৩৯ টাকা ৫০ পয়সা থেকে কমে ১১৩৫ টাকা হয়েছে দিল্লিতে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026