অরূপ মাহাত: চিনের সঙ্গে সীমান্ত সংঘাত বাধছে প্রতিনিয়ত। সেই সংঘাত ক্রমশ যুদ্ধের দিকে এগোচ্ছে। সীমান্ত বরাবর শক্তি বাড়াচ্ছে চিন। এই অবস্থায় নিজেদের শক্তি বাড়ানোর দিকে নজর দিল ভারতও। পুলওয়ামা হামলার প্রতিশোধে চালানো বালাকোটের এয়ার স্ট্রাইকে ব্যবহার করা স্পাইস – ২০০০ বোমা কিনছে ভারত। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এই বোমা আরও বেশি সংখ্যায় কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
লাদাখের গালওয়ান উপত্যকা অঞ্চলের চিন সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে নিজেদের তিনটি সামরিক বাহিনীকে যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেয় ভারত। একইসঙ্গে তিন বাহিনীকেই দেওয়া হয় জরুরি প্রয়োজনে অস্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা৷ সেই ক্ষমতাবলেই ভারতীয় বায়ুসেনা এই স্পাইস ২০০০ বোমা কেনার সিদ্ধান্ত নিয়েছে৷
প্রসঙ্গত, বালাকোটের পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ভারতীয় বায়ুসেনা এই স্পাইস ২০০০ বোমা ব্যবহার করেছিল৷ এই বোমাগুলি ৭০ কিমি দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে৷ শত্রুপক্ষের বাঙ্কার শক্তপোক্ত ঘাঁটিও ধ্বংস করে দিতে পারে এই নতুন স্পাইস ২০০০ বোমাগুলি। এই শক্তিশালী বোমার পাশাপাশি আমেরিকার থেকে এক্সালিবার প্রিসিশন গাইডেড মিসাইল কেনার প্রস্তুতিও নিচ্ছে ভারতীয় সেনা৷ একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী বেশ কিছু অস্ত্রশস্ত্র কেনার পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনীও৷ মূলত, চিনের সঙ্গে সমানে টক্কর দিতে নিজেদের তিন সামরিক বাহিনীকেই শক্তিশালী করতে চলেছে ভারত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…