ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, জানুন গ্যাসের নতুন দাম কত?

একদিকে যেমন করোনা ভাইরাস সমগ্র বিশ্ববাসীর সুখ-স্বাচ্ছন্দ কেড়ে নিচ্ছে ঠিক তেমনি দেশজুড়ে প্রত্যেকটি জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কপালে ভাঁজ ফেলছে। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খুঁটিনাটি সব জিনিসের দাম বাড়তেই থাকছে। এরকম করে চলতে থাকলে মধ্যবিত্ত মানুষ কি করে তাদের দিন যাপন করবে সেটা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত মানুষের আয় এক রয়ে গেলেও, মূল্যবৃদ্ধির কারণে তাদের বেঁচে থাকার জন্য ব্যয় করতে হচ্ছে অনেক। এবার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের শান্তি উজার করতে ফের একমাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ছে রান্নার গ্যাসের দাম।

চলতি মাসের শুরুর দিকে অর্থাৎ ২ ডিসেম্বর রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়েছিল। তারপর আবার দু’সপ্তাহ যেতে না যেতেই আবার বাড়ল গ্যাসের দাম। আজ থেকে গ্যাসের দাম আরো ৫০ টাকা বেড়ে গেল। এক মাসের মধ্যে দুবার রান্নার গ্যাসের দাম ১০০ টাকা বৃদ্ধি পেল। স্বভাবতই এই খবর শুনে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। এমনিতেই আম্ফান পরবর্তী সময়ে বাজারে শাকসবজির অগ্নি মূল্য। মানুষ দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছে। তারই মধ্যে প্রতিমাসেই প্রায়ই পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এ মাসে দুবার দাম বৃদ্ধিতে রীতিমতো নাজেহাল মধ্যবিত্তরা।

এর আগে চলতি মাসে ২ ডিসেম্বর ১৪.২ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল। তখন গ্যাসের দাম ছিল ৬৭০ টাকা ৫০ পয়সা। তারপর আবার আজকে গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেল। দু’দফায় মিলিয়ে এক মাসের মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি পেল ১০০ টাকা। আজকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি হীন দাম হয়ে দাঁড়িয়েছে ৭২০ টাকা ৫০ পয়সা।

এছাড়াও বাণিজ্যিক ব্যবহার করা ১৯ কেজি গ্যাসের সিলিন্ডারের দামও বেড়েছে। ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ফের ৩৬ টাকা বাড়লো। চলতি মাসে দু’দফায় মিলিয়ে মোট দাম বাড়লো ৯১ টাকা ৫০ পয়সা। এখন কলকাতায় ১৯ কেজি গ্যাসের সিলিন্ডারের মূল্য হয়ে দাঁড়িয়েছে ১৩৮৭ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের দাম এত হওয়াতে রীতিমতো মাথায় হাত হোটেল মালিকদের। একই মাসের মধ্যে ধাপে ধাপে গ্যাসের দাম বৃদ্ধি পায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ। অনেকেই এক মাসের মধ্যে রান্নার গ্যাসের এত দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছে মোদি সরকারের বিরুদ্ধে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026