বিনোদন

বেডরুমে রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহূর্ত, ছবি ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়

ইদানিং পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সকাল থেকে একটাই কাজ। সেটি হলো ইউভানের বিভিন্ন মুহূর্তের ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা। সপ্তাহান্তে নিজেদের পার্টির ফটো শেয়ার করা। এবার তার সঙ্গে যুক্ত হলো অন্তরঙ্গ মুহূর্তের ফটো শেয়ারিং। রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন রাজকে ‘গুডনাইট’ বলেন শুভশ্রী। এবার সেটাও সবাইকে জানালেন তাঁরা। রাজ ও শুভশ্রী রাতপোশাকে অন্তরঙ্গভাবে শেয়ার করলেন গুড নাইট সেলফি। যথারীতি ফটো তো ভাইরাল হয়েছে, কিন্তু তার সঙ্গে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, রাজ ও শুভশ্রী আসলে কি করতে চাইছেন? নেটিজেনরাও এখন রাজ ও শুভশ্রীর ফটো শেয়ারিং-এর চোটে তিতিবিরক্ত হয়ে যাচ্ছেন। রাজ ও শুভশ্রীর সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পদ্ধতি দেখে মনে হচ্ছে, জীবনে প্রথম তাঁরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শিখেছেন। শুভশ্রী ও রাজের ফ্যান ক্লাবেরও মূল কাজ ফটো ‘শেয়ারিং’ অ্যান্ড ‘শেয়ারিং’। বাদ যায়নি এই উইকএন্ডও। শনিবার সকালেই গাড়ি চালিয়ে রাজ ও শুভশ্রী বেরিয়ে পরেছিলেন ইউভানকে নিয়ে। তবে কোথায় গিয়েছিলেন তাঁরা, তা জানা যায়নি। কিন্তু নিয়ম করে ইন্সটাগ্রামে ফটো শেয়ার করতে ভোলেননি তাঁরা। তবে রবিবার ইউভানকে বাড়িতে রেখে বেরোলেন কর্তা-গিন্নি। অফ শোল্ডার ড্রেস পরে শুভশ্রী গলা ভেজালেন ওয়াইনে। রাজও সঙ্গ দিলেন শুভশ্রীকে। আবারও যথারীতি বাড়ি এসে ফটো শেয়ারিং। কিন্তু শুভশ্রী ফটো শেয়ার না করে একটু ফ্যাশন সেন্স বাড়ালে ভালো হত। আসলে শীতকালে কটনের অফ শোল্ডার টপ পরে শুভশ্রীর ওয়াইন খাওয়ার স্টাইল দেখলে অ্যাঞ্জেলিনা জোলিও ভির্মি খেতেন।

কিছু দিন আগে এক বন্ধুর বিবাহবার্ষিকীর পার্টিতেও গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। ইন্সটাগ্রামে সেই পার্টির কিছু ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। ছবিগুলিতে রাজ ও শুভশ্রীর রসায়ন নেটিজেনদের নজরে এসেছিল। তবে প্রতিটি ছবিতেই দেখা যাচ্ছে শুভশ্রীর নো মেক-আপ লুক। কিন্তু তাতেও শুভশ্রীর সৌন্দর্য অপরিবর্তিতই থেকেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি’র ট্রেলার। ইউটিউবে ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ফিল্মে অভিনয় করেছেন শুভশ্রী ও পরমব্রত। উচ্চাভিলাষী বাবা তাঁর সন্তানের হাতে লেটেস্ট মডেলের মোবাইল ফোন তুলে দেন। এমনকি মোবাইল গেম খেলার পদ্ধতিও শিখিয়ে দেন তিনি। সন্তান বাবা-মা-র সঙ্গ থেকে বঞ্চিত হয়েও মেতে থাকে মোবাইল নিয়ে। কিন্তু এরপর মোবাইল গেম তাদের পারিবারিক জীবনে আসে নতুন মোড়। আপাতত রাজ ও শুভশ্রী যথেষ্ট উত্তেজিত ‘হাবজি গাবজি-র মুক্তি নিয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026