আগামী 9 ই ডিসেম্বর অভিনেত্রী দেবলীনা কুমারের সাথে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কিন্তু তার আগে ‘করুণাময়ী রানী রাসমণি’র সেটে গৌরবের জন্য আয়োজন করা হলো জমাটি আইবুড়ো ভাতের। সমস্ত বাঙালি আচরণ মেনে কাঁসার থালায় সাবেকি বাঙালী মেনু সহযোগে ধুমধামের সঙ্গে পালিত হলো ‘মথুরবাবু’ গৌরবের আইবুড়ো ভাত। সিরিয়ালের অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা হাজির ছিলেন গৌরবের আইবুড়ো ভাতের অনুষ্ঠানে। এই সিরিয়ালে ‘গদাই ঠাকুর’ বা ‘শ্রীরামকৃষ্ণ’-এর চরিত্রে অভিনয় করেন সৌরভ সাহা। তিনি তাঁর ‘গদাই ঠাকুর’ রূপেই মজা করে আশীর্বাদ করলেন গৌরবকে। নিজের আইবুড়ো ভাতের বিভিন্ন ছবি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন গৌরব। সেই ছবিগুলি আবারও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরবের সহ-অভিনেত্রী দিয়া চক্রবর্তী। নেটিজেনরা গৌরবকে শুভেচ্ছা জানিয়েছেন।
করোনা পরিস্থিতির কারণে 9 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরব দুজনের পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠান করে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। আগামী বছর করোনা বিধি শিথিল হলে মার্চে হবে গৌরব ও দেবলীনার গ্র্যান্ড রিসেপশন। দেবলীনার বাবা মেয়র পারিষদ দেবাশিস কুমার ও গৌরবের পরিবার গৌরব ও দেবলীনার বিয়ের কথা পাকা করে দিয়েছেন। গৌরবের পরিবারের তরফ থেকে দেবলীনার জন্য বিয়ের গয়না বানাতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীলের পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার। এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে।
কিছুদিন আগে হবু স্বামী গৌরবের বাড়ির লক্ষ্মীপুজোয় লক্ষ্মীপ্রতিমার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন গৌরব ও দেবলীনা। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন দেবলীনা। এই ছবিতে দেবলীনা ও গৌরবের জুটির প্রশংসা করেছেন নেটিজেনরা।
এর আগে 2013 সালে অভিনেত্রী অনিন্দিতা বোস-এর সাথে বিয়ে হয়েছিল গৌরবের। সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন ব্যক্তিত্ব। কিন্তু বিয়ের তিন বছর পরে অজানা কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনিন্দিতা ও গৌরবের। এরপর গৌরবের বোন মৌ-এর বিয়ের সময় মৌ-এর বান্ধবী দেবলীনার সঙ্গে আলাপ হয় গৌরবের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে দেবলীনা ও গৌরবের স্বপ্ন পরিণতি পেতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…