রাজ্য

মুখ্যমন্ত্রীকে চাকরি নিয়ে তোপ সায়ন্তন বসুর, কটাক্ষ ‘দুয়ারে দুয়ারে প্রকল্প’ কে

এইদিন মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পকে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করতে দেখা গেল বিজেপি নেতা সায়ন্তন বসুকে। তিনি বলেন,”ভালো চলেছেন ওনারা। মরণ কালে হরিনাম করছেন। এতদিন কি সরকার আকাশে ছিল ? আকাশ থেকে নেমে দুয়ারে যতক্ষণে যাবেন ততক্ষণে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। বরং দুয়ারে দুয়ারে গেলে কাটমানির হিসেব চাইবেন। কি হল শিল্পের? আইনশৃঙ্খলা এর এই অবস্থা কেন?”

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন বাঁকুড়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ‘দুয়ারে দুয়ারে সরকার’ নামক এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এইদিন জানান, ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে কাজ। চলবে আগামী ৩০ এ জানুয়ারি পর্যন্ত। এই প্রকল্প চলার সময় বেলা ১২ টা থকে প্রশাসনের তরফে ব্লকে ব্লকে ক্যাম্প করা হবে। চলবে ৩ টে পর্যন্ত। এই প্রকল্পে মানুষ নিজের ভাব, সমস্যার কথা সরাসরি তুলে ধরতে পারবেন সরকারের কাছে। সাথে সাথে সমাধান হবে তাদের সমস্যা। মানুষ যা চাইবে, তা সাথে সাথে মানুষকে দেওয়া হবে। যদি এইসময় প্রশাসন সমস্যা টি সমাধান করতে না পারে, তবে তালিকা করে সমাধান করবে সরকার কর্তৃপক্ষ। এই প্রকল্পে সুযোগ সুবিধা আরও বেশি করে মানুষ পাবেন।

শুধু দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পকে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্কিমে চাকরি নয়েও মন্তব্য করন সায়ন্তন বসু। এইদিন সভাতে বেকারত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দকে বাক্যবাণ ছোঁড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের নামে নিয়োগ করছেন ছেলেদের। আর যেই পড়ে এই প্রকল্প শেষ হয়ে যাচ্ছে তখনই বেকার হয়ে যাচ্ছেন ছেলে মেয়েরা। কিন্তু অন্যদিকে দেখুন রাজ্যে কারো পেনশন, বেতন বন্ধ হয়নি। রাজ্যের স্কিমে যারা চাকরি করেন, তাদের কাউকেই চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। এর উত্তরে সায়ন্তন বসু জানান নিজের প্রতিক্রিয়া। তিনি বলেন,” আজ মুখ্যমন্ত্রী যা বললেন তা শুনলে ঘোড়াও হাসবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026