নয়াদিল্লি: করোনা পরিস্থিতির কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা কার্যত মুখ থুবরে পড়েছে। আর্থিক মন্দার বাজারে শেয়ারে ধস নামা, দ্রব্যমূল্য বৃদ্ধি সবকিছুকে কেন্দ্র করে কার্যত ২০২০-২১ অর্থবর্ষে ভারতের অর্থনীতি নিম্নমুখী, এমনটা এক বিবৃতিতে ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর জিডিপির হার সংকুচিত হতেই থাকছে। আর এবারও তার অন্যথা হল না। আরও একবার ভারতের জিডিপির হার সংকুচিত হল। জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে জিডিপির হার সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ৭.৫ শতাংশ। গতকাল, শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জিডিপির এই নতুন হার জানানো হয়েছে।
এই নিয়ে পরপর দুবার ত্রৈমাসিক জিডিপির হার সংকোচন করা হল।।চলতি বছরের এপ্রিল থেকে জুন অর্থাৎ লকডাউনের চরম সময়তেও জিডিপির হার সংকোচন করা হয়েছিল। তখন জিডিপির হার ছিল ২০.০৯ শতাংশ। আর এবার তা আরও সংকোচন হওয়ার ফলে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে নিশানা করতে এতটুকুও জায়গা ছাড়লেন না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
কেন্দ্রের তরফ থেকে এই তথ্য প্রকাশ করার পর রাহুল টুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে সরকারিভাবে এই প্রথমবার ভারত অর্থনৈতিক মন্দার কবলে ঢুকে পড়ল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, করোনার কারণে দেশে প্রায় তিন কোটি মানুষ আজ কর্মহারা হয়ে রয়েছে। তারা প্রত্যেকেই কাজ পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। তাই প্রধানমন্ত্রীর এবার ভারতের বেসিকটা বুঝে নেওয়া দরকার বলেই মনে করছি।’ এভাবেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…