বিনোদন

অনির্বাণ-মধুরিমার রিসেপশন, হিন্দি গানে তুমুল নাচলেন নববধূ

শুক্রবার ছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও নাট্যশিল্পী মধুরিমা গোস্বামীর রিসেপশন। তার কিছু ফটো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফটোতে দেখা যাচ্ছে, অনির্বাণের পরনে রয়েছে সাদা পাঞ্জাবি ও নীল উত্তরীয়। মধুরিমার পরনে ছিল গ্রে রঙের শাড়ি ও মাস্টার্ড হলুদ কালারের বোট নেক ব্লাউজ। তার সঙ্গে মানানসই করে মধুরিমা পরেছিলেন হালকা গয়না। এদিন হিন্দি গানের সঙ্গে ডান্স পারফরম্যান্স করলেন অনির্বাণ ও মধুরিমা। এমনকি সানগ্লাস পরে, পাউট করে পোজ দিয়ে ফটো তুলেছেন নবদম্পতি। অনির্বাণ-মধুরিমার রিসেপশন পার্টিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মিথিলা। এছাড়া রিসেপশনে এসেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রণজয় ও সোহিনী। সঙ্গীত পরিচালক ও গায়ক অনুপম রায় এসেছিলেন স্ত্রী পিয়াকে নিয়ে অভিনেতা পরমব্রত না এলেও এসেছিলেন তাঁর ‘বেটার হাফ’ ইকা স্কাউটন।

26 শে নভেম্বর বিয়ে হয়েছে টলিউডের বিখ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও নাট্যশিল্পী মধুরিমা গোস্বামীর। ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন অনির্বাণ ও মধুরিমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধু-বান্ধবী। সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছিল মধুরিমা ও অনির্বাণ-এর বিয়ের অনুষ্ঠান। অনির্বাণ ও মধুরিমাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিটাউনের তারকারাও। চলতি বছরের মাঝামাঝি অনির্বাণ ও মধুরিমার বিয়ে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বিয়ের দিন পিছিয়ে 26 শে নভেম্বর করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ ও মধুরিমার বিয়ের কিছু ফটো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ফটোতে দেখা যাচ্ছে, মধুরিমার পরনে রয়েছে লাল রঙের হ্যান্ডলুম শাড়ি, সিঁথিতে ছিল সিঁদুর। মধুরিমার সঙ্গে মানানসই করে অনির্বাণ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আলাপ হয়েছিল মধুরিমা ও অনির্বাণের। মধুরিমার বাবা পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী বিখ্যাত মূকাভিনয় শিল্পী। রবীন্দ্রভারতীতে পড়ার আগে থেকেই মধুরিমা যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে। নাটকের সূত্রেই আলাপ হয়েছিল অনির্বাণের সাথে। পরবর্তীকালে অনির্বাণ ও মধুরিমার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। দুজনে একসঙ্গে নাটকের প্রযোজনা করেছেন। এমনকি বহু নাটকে দুজনে একসঙ্গে অভিনয়ও করেছেন। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও অনির্বাণ বা মধুরিমা কেউই মিডিয়ায় তাঁদের সম্পর্কের কথা প্রকাশ করেননি। অনির্বাণের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার নাম জড়ালেও অনির্বাণ কোনো মন্তব্য করেননি। বরাবর লো প্রোফাইলে থাকতে পছন্দ করা পেশাদার অভিনেতা অনির্বাণ তাঁর প্রফেশনাল লাইফ ও পার্সোনাল লাইফ-কে আলাদা করে তার সামঞ্জস্য বজায় রেখেছেন। তবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছিল অনির্বাণ ও মধুরিমাকে।

অনির্বাণ ভট্টাচার্য তাঁর মহিলা ভক্তকুলের ‘ক্রাশ’। কিছুদিন আগে অনির্বাণ ও মধুরিমার বিয়ের খবর প্রকাশ্যে ঘোষণা হওয়ার পর মধুরিমাকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট হ্যারাসমেন্টের শিকার হতে হয়। মহিলারা অনেকেই মধুরিমার চেহারা নিয়ে কটূক্তি করেন। মধুরিমা বাধ্য হয়ে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স‍্যার’। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে সাফল্য পেয়েছে। এই মুহূর্তে ফিল্মটি হিন্দিতে ডাব করার কথাও চলছে।

 

Anirban Kundu

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026