বিনোদন

মাঝ রাতে রাস্তার কুকুরদের খাবার দিচ্ছে ‘কৃষ্ণকলি’র নিখিল, তুমুল ভাইরাল ভিডিও

নীল ভট্টাচার্য প্রথম টেলিভিশনের পর্দায় অভিষেক করেন স্টার জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক দিয়ে। তারপর ‘স্ত্রী’তে অভিনয় করে মুগ্ধ করেন দর্শক মহল। তারপর ‘কৃষ্ণকলি’৷ সিরিয়ালে টেলিভিশনের পর্দায় নিজের অভিনব অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য। নীলের ভক্তের সংখ্যা যে হাতে গুনে শেষ করা যাবে না তা তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে উঁকি রাখলেই স্পষ্ট বোঝা যায়। শুধু টেলিভিশন নয়, ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও বিভিন্ন অবতারে ফলোয়ারদের মুগ্ধ করেছেন কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল। সাথে সাথে নানান নাচের ভিডিয়ো শেয়ার করে থাকেন।

অন্যদিকে কৃষ্ণকলি ধারাবাহিকে দেখতে দেখতে ১৮ বছর পেরিয়ে গেছে। শ্যামার স্মৃতি নষ্ট হয়ে গেছে। মা-বাবা হয়েছেন শ্যামা, নিখিল। একমাত্র মেয়ে কৃষ্ণাও মায়ের মতো খুব ভাল গান গায়। ঘটনাচক্রে স্মৃতি হারিয়ে এখন শ্যামা বারাণসীতে মেয়েকে একাই মানুষ করছেন। সেখান থেকে মেয়েকে নিয়ে কলকাতায় আসতে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছিল যৌনপল্লিতে। আর সেই সময় হঠাৎ গাড়ি থামিয়ে এন্ট্রি নেয় নিখিল। মারপিট করে উদ্ধার করে দুজনকে। শ্যামার ঘোমটা থাকায় দেখতে পায়না। এরপর কি মিল হতে চলেছে দুজনের?

এতো হল ধারাবাহিক। কিন্তু এটা কি জানেন নিখিল কুকুর কত ভালোবাসেন। না না নীল বাস্তবে কুকুরদের নিয়ে থাকতে ভালোবাসেন। বিদেশী কুকুরকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশী ভালোবাসে স্ট্রিট ডগদের। শ্যুটিং আর বান্ধবী তৃণাকে নিয়ে যতই ব্যস্ত থাকুক দিনের শেষে রাতের অন্ধকারে কলকাতার স্ট্রিট ডগদের মুখে খাবার তুলে দিতে দেরী করেননা নীল। সম্প্রতি নিজের বোনকে নিয়ে শীতের অন্ধকারে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়লেন নীল। আর মনের আনন্দে এই কুকুরদের মুখে খাবার তুলে দিলেন। আর সেই ভিডিয়ো নিজেই শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। আর অনেকেই অভিনেতার এই গুণ দেখে আপ্লুত। আর মুহূর্তে এই ভিডিয়ো ভাইরাল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026