মুম্বইয়ের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম আজ বলিউডের প্রথম সারির কোরিওগ্রাফারের গীতা কপূর। আজ বলিউডের এক নামি কোরিওগ্রাফারের মধ্যে একজন। তবে বলিউডে নিজেকে টিকিয়ে রাখার জন্য ছিল না কোনো বলিউডি কানেকশন ছিলনা নামি পরিবারের তকমা। নিজের নাচ আর ইচ্ছাশক্তির উপর ভর করেই জুনিয়র আর্টিস্ট থেকে হয়ে উঠেছেন সকলের প্রিয় গীতা মা।
১৫ বছর বয়সে গীতা যোগদান করেছিলেন ফারাহ খানের নাচের গ্রুপে। কলেজে পড়ার সময়েই গীতার কাছে আসতে বলিউডের ছোট ছোট কিছু চরিত্রের অফার। এরপর জুনিয়র আর্টিস্ট হিসেবে পথ চলা শুরু। শ্রীদেবীর ‘খুদা গাওয়া’, অনিল কপূরের ‘নায়ক’ ছবিতে খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি। একইসঙ্গে নাচের তালিমও নিচ্ছিলেন। এরপর ফারাহর জন্যই কুছ কুছ হোতা হ্যয় ছবির ‘তুঝে ইয়াদ না মেরি আয়ি’ গানটি কোরিওগ্রাফ করার সুযোগ পান গীতা। এতে হিট পাওয়ার পর ‘ম্যায় হু না’, ‘থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক’, ‘হে বেবি’-সহ বিখ্যাত প্রযোজনা সংস্থাগুলির ছবির ডান্স কোরিওগ্রাফ করার দায়িত্ব পান।
এরপর গীতার জার্নি শুরু হয় অনরুপে। ডান্স ইন্ডিয়া ডান্স’-এ বিচারক হিসেবে তিনি পর্দাপণ করেন। এরপর সিনেমার নাচের কোরিওগ্রাফির পাশাপাশি বিভিন্ন রিয়ালিটি শোয়ের মূল বিচারক। গীতার নাচের অ্যাকাডেমিতে একাধিক ছাত্র ছাত্রীকে যত্ন সহকারে নাচ শেখান, সেখান থেকেই তিনি হয়ে উঠেছেন সকলের প্রিয় গীতা মা। তবে গীতা এখনো অবিবাহিত। তবে গীতার একটি ছবি নেট দুনিয়াতে শোরগোল ফেলে দিয়েছে। কি আছে সেই ছবিতে?
এই ছবিতে দেখা যাচ্ছে গীতা মা টুকটুকে লাল গ্রাউন আর লাল ওড়না আর সুন্দর গহনা পড়ে ছবি তুলেছেন সাথে সাথে তিনি সিঁথিতে কিছুটা সিঁদুর আর লাল টিপ পড়েছেন। সিদুঁর মূলত এবিবাহিত মহিলার চিহ্ন হিসাবে দেখা হয়। এই ছবি শেয়ার হতেই অনুগামীদের প্রশ্ন তিনি কি লুকিয়ে লুকিয়ে বিয়ে সারলেন? নাকি এটি কোনো বিশেষ ফটোশ্যুট। উত্তর না পাওয়া গেলেও তবে গীতার এই পোস্ট বেশ ভাইরাল সোশ্যাল দুনিয়াতে। বর্তমানে গীতা ঋত্বিক ধনজানি ও পরিতোষ ত্রিপাঠি দ্বারা পরিচালিত, সুপার ডান্সার ৪ এর বিচারক হিসেবে কাজ করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…