টেক বার্তা

আধার কার্ড না থাকলে কোভিড ভ্যাকসিন পাবেন? জানুন কি বলছে UIDAI

আধার কার্ড না থাকলে ভ্যাকসিন নেওয়া বা ওষুধ কেনা বা হাসপাতালে ভর্তি হওয়া থেকে কোনও রোগীকে বিরত রাখা যাবেনা, এমনটাই এইদিন জানিয়ে দেওয়া হয়েছে UIDAI এর পক্ষ থেকে। UIDAI এর পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনও ভাবে আধার কার্ডের অজুহাত দেখিয়ে মানুষকে আটকে রাখা যাবে না। কোভিডের ২য় ঢেউ দেশের ওপর আসতেই আধার নিয়ে এক প্রকার অভিযোগ উঠেছিল স্বাস্থ্য পরিষেবার ওপরে। এইবার সেই বিষয়েই জানিয়ে দেওয়া হল UIDAI এর পক্ষ থেকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে যদি দেশের কোনও মানুষের কাছে Aadhaar কার্ড না থেকে, তবে তাকে অত্যাবশ্যকীয় পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। দেশের কোনও নাগরিকের কাছে যদি Aadhaar কার্ড না থাকে তবে ভ্যাকসিন , ওষুধ এবং চিকিৎসার থেকে বঞ্চিত করা যাবেনা। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে আধার কার্ড না থাকার কারণে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এর পর থেকে এই করোনা পরিস্থিতিতে এমন যাতে না হয় সেই দিকে নজর দিতেই এমন পদক্ষেপ নিয়েছে UIDAI।

২০১৬ সালের আধার আইন অনুসারে, যদি কোনও ব্যক্তির কাছে আধার কার্ড না থাকে তবে তাকে পরিষেবা দিতে বাধ্য যে কোনও কোম্পানি। Aadhaar আইনের ৭ নম্বর ধারা অনুসারে কোনও ব্যক্তিকে আধার কার্ড না থাকলেও পরিষেবা থেকে বঞ্চিত করা যাবেনা। সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল UIDAI।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026