নিউজ

জিও-তে ৬৫৯৮ কোটি টাকার বিনিয়োগ বিদেশি কোম্পানির

লকডাউনের মাঝেই আবার বিদেশী বিনিয়োগ পেলো জিও। এই নিয়ে চতুর্থ সংস্থা জিওতে বিনিয়োগ করলো। মুকেশ অম্বানির টেলিকম সংস্থা জিওতে এবার ৬৫৯৮.৩৮ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করলো মার্কিন ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিক। ফেসবুক, সিলভার লেক পার্টনার্স, এবং ভিস্তা ইকুইটি পার্টনার্সের পর চতুর্থ সংস্থা হিসেবে জেনারেল আটলান্টিক জিওতে বিনিয়োগ করলো। লকডাউনের এই বাজারে এখনো পর্যন্ত ৬৭,১৯৪.৭৫ কোটি টাকা বিদেশী বিনিয়োগ আনতে সক্ষম হলো জিও। জিওতে ১.৩৪ শতাংশ শেয়ার কিনেছে জেনারেল আটলান্টিক।

গত চার সপ্তাহে চারটি বড় বিদেশী বিনিয়োগ পেলো মুকেশ অম্বানির সংস্থা। লকডাউনের প্রভাবে যখন থমকে বিশ্ব অর্থনীতি, একের পর এক সংস্থা তখন বিনিয়োগ করছে জিওতে। রবিবার জিওর তরফে একটি বিবৃতিতে বলা হয়, “মার্কিন ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিক আজ ৬৫৯৮.৩৮ কোটি টাকা জিওতে বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে। ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এই বিনিয়োগ অনেকটাই উপকার করবে।”

প্রসঙ্গত, এর আগে গত ২১শে এপ্রিল ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কেন ফেসবুক। এরপর ৩রা মে সিলভার লেক পার্টনার্স ৫,৬৫৬ কোটি টাকার ১.১৫ শতাংশ শেয়ার কেনে জিওর। ৮ই মে ১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে জিওর ২.৩২ শতাংশ শেয়ার কেনে ভিস্তা ইকুইটি পার্টনার্স। তারপর আজ ৬,৫৯৮ কোটি টাকার বিনিময়ে ১.৩৪ শতাংশ শেয়ার কিনলো জেনারেল আটলান্টিক। এইসব বিনিয়োগের মাধ্যমে গত কয়েক সপ্তাহে ভারতে বিদেশী লগ্নির গ্রাফটাই পাল্টে দিয়েছে জিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026