মানুষকে তাড়া করল চিতা, সাহায্যের জন্য এগিয়ে এল পথ-কুকুর
লক ডাউনের জেরে আংশিক বন্ধ যান চলাচল। আর তারই মাঝে শহরের রাস্তায় দেখা গেলো চিতা বাঘকে। কয়েকজন মানুষকে ধাওয়া করে কুকুরের মুখে পড়েছে সেই চিতা বাঘটি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের রাজেন্দ্রনগর অঞ্চলে। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকজন মানুষকে তাড়া করছে চিতাটি। তাঁরা প্রাণ ভয়ে সকলেই ট্রাকে উঠলেও একজন তখনও পুরো ট্রাকে উঠতে পারেননি। আর তাঁর পা ধরে ট্রাক থেকে নামিয়ে আনছিল চিতাটি। তখন সেখানে উপস্থিত হয় কয়েকটি কুকুরের দল।
এরপর চিতাটিকে ঘিরে ফেলে তাঁরা। কিছুক্ষণ পরে রণে ভঙ্গ দেয় তাঁরা। এরপর তাঁদের মধ্যে কোনো সংঘর্ষ বেধেছিল কিনা তা জানা যায়নি। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় বন পরিষেবা (আইএফএস) অফিসার পারভিন কাসওয়ান। সিসিটিভি ক্যামেরার তারিখ অনুযায়ী ভিডিওটি ১৪ই মে-এর। ওই আইএফএস অফিসার লিখেছেন, “চিতা ভার্সেস কুকুর। ভারতের কোনো একটি জায়গার তবে এই ঘটনা নতুন নয়। বন্য কুকুর চিতা বাঘকে পেলে ঘিরে ধরে ফেলে এবং চিতা কুকুরের মাংস খায়।”
তিনি আরও জানিয়েছেন, ভিডিওটি তিনি পেয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই ভিডিও শেয়ার করতে তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। পরে জানা যায়, হায়দ্রাবাদের রাজেন্দ্রনগর অঞ্চলে একটি চিতাকে দেখা গিয়েছিল।
দেখে নিন, সেই ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…