৫০ টাকা দিয়েই পেয়ে যান ৩৫ লাখ টাকা, জেনে নিন পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা সমন্ধে

বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। এই ইন্ডিয়া পোস্ট সাধারণ মানুষের জন্য আজকাল একের পর এক আকর্ষণীয় স্কিম আনছে। এই সময় কোটি কোটি মানুষ পোস্ট অফিসের স্কিমগুলিতে বিনিয়োগ করে ভাল আয়ের সুবিধা পাচ্ছেন।

বিনিয়োগ করা মানেই আজকালকার দিনেই ঝুঁকি থেকে যায় আর্থিক দুর্নীতি হওয়ার। লোকেরা সবসময় ভাল রিটার্নের স্কিম বেছে নিতে পছন্দ করেন। কিন্তু এবার ভাল রিটার্নের সুবিধা দেবে পোস্ট অফিসই। পোস্ট অফিসের নতুন স্কিমের নাম গ্রাম সুরক্ষা যোজনা। এই স্কিমের লাভের অঙ্ক শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এতে আপনি অল্প পরিমাণে বিনিয়োগ করে লাখ লাখ টাকা পেয়ে যেতে পারেন। আজকের এই প্রতিবেদনে গ্রাম সুরক্ষা যোজনা সমন্ধে সবিস্তারে জেনে নিন।

আজকালকার দিনে পোস্ট অফিসে বিনিয়োগ করা বেশ লাভজনক হয়ে উঠেছে। আপনি এই স্কিমে খুব কম টাকা দিয়ে বিনিয়োগ করা শুরু করতে পারেন। আপনি শুনলে অবাক হবেন যে আপনি পোস্ট অফিসের স্কিমে প্রতি মাসে ১৫০০ টাকা বিনিয়োগ করলে ৩৫ লাখ টাকা অব্দি পেতে পারেন। এই স্কিম গ্রামীণ জনসাধারণের জন্য ১৯৯৫ সালে শুরু হয়েছিল। স্কিমটি সমন্ধে আরও জেনে নিতে এই প্রতিবেদনের শেষ অংশটি পড়ুন।

গ্রাম সুরক্ষা যোজনায় আপনি প্রতিদিন ৫০ টাকা অর্থাৎ প্রতি মাসে ১৫০০ টাকা বিনিয়োগ করলে আপনি ৩৫ লাখ টাকা অব্দি পেতে পারেন। ৮০ বছর অতিক্রান্ত হলে আপনি এই টাকা পাবেন। তবে কোনো ব্যক্তি যদি ৮০ বছরের আগে মারা যান, তাহলে তার মনোনীত ব্যক্তি সেই টাকা পেয়ে যাবেন। এই যোজনায় ১৯ বছর থেকে ৫৫ বছরের ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন। এই গ্রাম সুরক্ষা যোজনায় আপনি প্রতি মাসে বা ৩ মাসে বা ৬ মাসে প্রিমিয়াম দিতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026