ভাইরাল & ভিডিও

Hero Alam: বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে নতুন গান হিরো আলমের, তুমুল ভাইরাল ভিডিও

হিরো আলম নেটমাধ্যমের অন্যতম ট্রোল কনটেন্ট। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক মাত্র। তার হাব-ভাবে, আচার-আচরণ, আশাক-পোশাক রীতিমতো হাস্যকর। নিজের কারণেই সকলের কাছে হাসির খোরাক হন তিনি। বেসুরো গলায়, ভুলভাল কথায়, গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল হন তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশের পদ্মা সেতুকে নিয়ে গান করে ও শেখ হাসিনার জয় গান করে নেটনাগরিকদের অধিকাংশের মাঝে ও বাংলাদেশের মানুষের কাছে কটাক্ষের শিকার হয়েছেন হিরো আলম।

বাংলাদেশের পদ্মা সেতু ঐ দেশের ঐতিহ্য। কোন না কোন কারণে মিডিয়ার চর্চায় থাকে তাদের পদ্মা সেতু। কখনো কোনো টিকটক ভিডিওকে কেন্দ্র করে, আবার কখনো কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে চর্চিত হয় পদ্মা সেতু। তবে এবার সেই নিয়ে নতুন গান বাঁধলেন হিরো আলম। নদীর বুকে দাঁড়িয়েই জয়ধ্বনি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপাতত নিজেরই নতুন গানের সূত্র ধরেই নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন হিরো আলম। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ মানুষ তার এই গান শুনে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন। এই ধরনের ভিডিও বানানো এবং তা শেয়ার করা উচিৎ নয় বলেই মনে করছেন তারা।

হিরো আলমের এই গান মুক্তি পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে সরব হয়েছে এক সংগঠন। অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা সমস্ত সদস্যরা হিরো আলমের এই গানের বিরুদ্ধে সরব হয়েছেন। ১৪’ই জুন, মঙ্গলবার ঢাকার প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করেছিল বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি, প্রযোজক, পরিচালক বিপ্লব শরিফ। তাদের মতে, এমন বহু মানুষ রয়েছেন যারা বিনা কারণে প্রশ্রয় দিয়ে থাকেন হিরো আলমকে। শুধুমাত্র মজার খাতিরেই তারা তার ভিডিও দেখেন এবং শেয়ার করেন। শুধুমাত্র বেসুরো গান গাওয়া নিয়ে নয়, হিরো আলমের বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ রয়েছে। রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করার জন্য তার গ্রেফতারের দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026