ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বার্ষিক ৪৩৬ টাকা দিলেই পেয়ে যান ২ লক্ষ টাকা, সরকারের এই বিশেষ প্রকল্পের ব্যাপারে জানেন?

বর্তমানে প্রত্যেকেই তাদের পরিবারের নিরাপত্তার জন্য একটা করে বীমা করিয়ে থাকেন এবং এটা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ের পাশাপাশি বীমা করিয়ে রাখা সবসময় খুব গুরুত্বপূর্ণ। তবে ব্যয়বহুল নীতির কারণে অনেক সময় অনেক জায়গায় মানুষ বীমা করতে চান না। এই সমস্যা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বিশেষ বীমা পলিসি চালু করেছেন যা সারা দেশের মানুষের জন্য একইভাবে প্রযোজ্য হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা প্রকল্প। এটি সরকার কর্তৃক জারি করা একটি সরকারি বীমা পলিসি, যেখানে দেশে দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল মানুষরা নিরাপত্তা পাবেন।

দেশের নাগরিকরা যাতে জীবন বীমা পেতে পারেন তার জন্যই এই প্রকল্প বাস্তবায়িত করেছে সরকার। যদি আপনার বয়স ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে হয় তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারছেন। এর পাশাপাশি আপনাদের একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে যার সাথে আপনাকে এই বীমা প্রকল্পটিকে যোগ করতে হবে। এই প্রকল্পে যোগদানের পর প্রিমিয়াম এর পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে একাউন্ট থেকে। এই প্রকল্পের অধীনে ১লা জুন থেকে ৩১শে মে পর্যন্ত এক বছরের জন্য প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত লাইফ কভার আপনি পাবেন।

প্ল্যান গ্রহণ করার পরে বীমা গ্রহণকারী যদি কোন কারণে মারা যান তাহলে নিরাপত্তা হিসেবে ২ লক্ষ টাকা তিনি পাবেন। এর জন্য প্রতি বছর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৩৬ টাকা কাটা হবে। আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পে বিনিয়োগ করা খুবই সহজ এবং এই প্রকল্পের সুবিধা নিতে আপনাকে আপনার নিকটস্থ ব্যাংকে গিয়ে নিবন্ধন করতে হবে। তবে এর জন্য আপনাকে কোন বীমা কোম্পানিতে যেতে হবে না। পলিসিধারী মারা গেলে পরিবার বিমার সম্পূর্ণ টাকা পেয়ে যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026