ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lakkhir Bhandar : বদলে যাবে লক্ষ্মীর ভান্ডারের নাম, প্রতিমাসে মিলবে ২,০০০ টাকা

রাজ্যের লক্ষ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। এবারের বিধানসভা নির্বাচনে এটা ছিল সবথেকে বড় ইস্যু। ঠিক এই প্রকল্প এবার পঞ্চায়েত ভোটের বড় ইস্যু হতে চলেছে। তবে এই প্রকল্প নিয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দু হাজার টাকা করে দেওয়া হবে লক্ষীর ভান্ডার প্রকল্পের পরিবর্তন প্রকল্প হিসেবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রতিশ্রুতি দেয়নি বরং প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। আর সবথেকে বড় কথা এই প্রতিশ্রুতি দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যের ধুপগুড়ি এলাকায় প্রচার সভায় গিয়ে শুভেন্দু জানিয়েছেন, ‘মোদিজীর সরকার তৈরি হলে ৫০০ টাকা নয় একেবারে ২০০০ টাকা দেওয়া হবে মা বোনেদের।’ তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এরকম একটি প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েত ভোটে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির।

তবে শুধু বিরোধী দলনেতাই নয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সুরেই সুর মিলিয়েছেন। শুভেন্দু অধিকারীর মতোই তিনিও জানিয়েছেন এই প্রকল্পের নাম হবে অন্নপূর্ণা যোজনা এবং এই প্রকল্পের ৫০০ টাকা নয় বরং ২ হাজার টাকা করে দেওয়া হবে। আরো একধাপ এগিয়ে শুভেন্দু অধিকারী মঙ্গলবার ফুলিয়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়েছে।

তবে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি সেই একই প্রকল্পকে হাতিয়ার করতে চাইছে। আসলে পঞ্চায়েত ভোটে বিজেপি তরফে কোথাও কোথাও প্রচার করা হচ্ছে যে এবার তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারবে না। বিজেপি বিধায়ক দীপক বর্মন সাফ জানিয়েছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারের টাকার অংক দ্বিগুণ করা হবে অথবা তিন গুন করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026