টেক বার্তা

Jio-Itel চুক্তি! মাত্র ৩,৮৯৯ টাকায় Itel-এর এই ফোন কিনে নিতে পারবেন Jio গ্রাহকরা

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Itel A23 4G এর কথা আশা করছি আপনাদের সকলেরই মনে রয়েছ। সস্তার এই 4G স্মার্টফোন ঝড় তুলেছিল দেশের স্মার্টফোন মার্কেটে। এই মুহুর্তে স্মার্টফোনটির দাম কোম্পানির তরফ থেকে রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। তবে তা আরও কমে কিনতে পারবেন Jio এর গ্রাহকরা। যদি আপনিও Jio এর গ্রাহক হন তবে এই অফার আপনার জন্য হতে পারে। চলুন জানা যাক অফার সম্পর্কে,

অফার

সম্প্রতি এই অফার সম্পর্কে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে Itel কোম্পানির পক্ষ থেকে। গ্রাহকরা এই ফোনটিকে পেয়ে যাবেন ১০০০ টাকার ও বেশি ছাড়ে। আসলে এই ফোনের দাম মার্কেটে রাখা হয়েছিল ৪,৯৯৯ টাকা। তবে সম্প্রতি Jio এবং Itel এর হওয়া চুক্তির ফলে গ্রাহক এই ফোনটিকে কিনে নিতে পারবেন ৩,৮৯৯ টাকায়। তবে সেই জন্য গ্রাহককে ফোনটিকে কিনতে হবে Reliancedigital.in সাইট থেকে।

তবে অফারের ভাণ্ডার কেবল এখানেই শেষ নয়। গ্রাহক যদি এই ফোন কেনেন তবে পাবেন ৩০০০ টাকার পর্যন্ত সুবিধা। সেই সমস্ত সুবিধার মধ্যে রয়েছে ২৪৯ টাকা বা তার বেশি প্রি পেইড রিচার্জ ও। বলা বাহুল্য, এই অফার উপলব্ধ করা হয়েছে নতুন এবং পুরাতন উভয় গ্রাহকদের জন্যই। ১ লা জুন থেকে ভারতে এই দামের সাথে প্রথম বার বিক্রির জন্য উপলব্ধ হবে এই iTel A23 4G স্মার্টফোন।

স্পেসিফিকেশন

itel এর এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫.৫ ইঞ্চির Hd+IPS ডিসপ্লে। দেওয়া হয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ বিকল্প। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে ১.৪ গীগাহার্টজ এর কোয়াড কোর চিপসেট। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে রয়েছে ৩,০২০ mAh এর ব্যাটারি। অন্যদিকে এই ফোনে রয়েছে ৫ mp এর ডুয়াল ক্যামেরা সেট আপ। সেলফির জন্য itel এর এই ফোনে রয়েছে ৫mp এর ফ্রন্ট ক্যামেরাও।

 

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026