ভারতের জনপ্রিয় টেলেকম সংস্থা Reliance Jio নিয়ে এল দুটি বড় অফার। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এ যেন একেবারে সুবর্ণ সুযোগ। সংস্থার তরফে জানানো হয়েছে, JioPhone সাবস্ক্রাইবার দের জন্য 1,999 টাকার ফিচার ফোনটি মিলবে মাত্র 1,499 টাকায়। অফার সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
1499 টাকার এই JioPhone প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যাবেন 1 বছরের আনলিমিটেড সার্ভিস। অর্থাৎ এই JioPhone প্ল্যানের সঙ্গেই আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা। অর্থাৎ এক বছরে মোট 24GB ডেটা পাবেন গ্রাহকরা। 1 বছর ভ্যালিডিটির এই প্ল্যানটি শুধুমাত্র নতুন ইউজারদের জন্য। প্রসঙ্গত, নতুন গ্রাহকদের কাছে JioPhone-এর দাম নেবে না কোম্পানি। অর্থাৎ, 1499 টাকার প্ল্যান রিচার্জ করলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যাবেন একটি ঝকঝকে JioPhone। প্রসঙ্গত, ফিচার ফোন হলেও JioPhone য়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যবহার করা যায়। পাশাপাশি এই 1,499 প্ল্যানে রিচার্জ করলে সমস্ত Jio Apps বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
এছাড়াও কোম্পানির অফার করছে 1,999 টাকার মাস্টার প্ল্যান। এই প্ল্যানে 2 বছরের ভ্যালিডিটিতে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সঙ্গে বাকি সমস্ত ফ্রি সার্ভিস। তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ডেটা ও সমস্ত Jio অ্যাপস ব্যবহারের সুবিধা।
JioPhone য়ে রয়েছে একটি 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে। 1500mAh ব্যাটারি 9 ঘণ্টা পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে। ফোনে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যার জেরে ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা। এছাড়াও JioPhone-এ দেওয়া হয় হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার্স। প্রসঙ্গত, কয়েক বছর আগেই দেশের 3G নেটওয়ার্ক কে 4G-তে কনভার্ট করে রীতিমতো বিপ্লব এনে দিয়েছিলেন মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। এবার ফিচার ফোন ইউজারদের জন্য JioPhone 2021 অফার কার্যত চমৎকৃত করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…