বিনোদন

‘এভাবে ২০ মিনিট…’, নেটজেনের বিরুদ্ধে করা পদক্ষেপ নিলেন গায়িকা ইমন

সোশ্যাল মিডিয়া এখন মানুষের দৈনন্দিন জীবন যাত্রার সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত। ভার্চুয়াল জগতের অমোঘ হাতছানি কাটানো খুব মুশকিল ৮ থেকে ৮০ ‘র। সামাজিক মাধ্যমে যেমন বহু মানুষের সাথে সেলিব্রটিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়। তেমনি সেলিব্ররটিরা নিজের নানান আপডেট দিয়ে থাকেন। বহু সেলিব্রেটি নিজের ভালো কাজের সাথে নিজেদের ভাবনার কথা শেয়ার করে থাকেন। তেমনই সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ দিকও রয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলিং’ এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

অভিনয়,সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের প্রোফাইলে কুরুচিকর মন্তব্য হামেশাই চোখে পড়ে আমাদের। ফলস্বরুপ ট্রোলিং এর শিকার হন বহু সেলিব্রেড়ি। সম্প্রতি এরকমই এক কুরুচিকর মন্তব্যের সম্মুখীন হয়েছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।

গত কয়েকদিন ধরেই ইমন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে যোগ চর্চার ছবি শেয়ার করছিলেন। যোগ চর্চাতেই সুস্থতার চাবিকাঠি লুকিয়ে আছে এমন কথাও বলেছিলেন গায়িকা। ইমনের শরীর চর্চার বিভিন্ন কৌশলের প্রশংসা করে নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন। প্রশংসার মধ্যেই বিরূপ মন্তব্যও ধেয়ে এসেছে। সোশ্যাল হ্যান্ডেলে ইমনের শরীর চর্চার ছবিতে গতকাল এক যুবক অত্যন্ত নোংরা ভাষায় কুরুচিকর মন্তব্য করেছেন।

এহেন কুরুচিকর মন্তব্যের জবাবে ইমন লেখেন, “হ্যাঁ, তুমি অনেক কিছু পারো ভাই… তা কী করবে বলছিলে?” এর পাশাপাশি ইমন অশ্লীল কমেন্ট প্রেরকের উদ্দেশ্যে আরও বলেন, “তুমি চিন্তা করোনা কলকাতা পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

ইমন এই ঘটনায় পাশে পেয়েছেন বহু মানুষকে। তাঁরা ইমনকে এরকম নোংরা মানসিকতার মানুষের বিরুদ্ধেব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু কিছু মানুষের এই বিকৃত মানসিকতার আদৌ কোনো পরিবর্তন হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026