গত রবিবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তুমুল বৃষ্টিতে ভিজেছিল কলকাতা এবং রাজ্যের একাধিক জেলা। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজকেও রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয়পক্ষে জেলাগুলিতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়া অনেকটা শুক্রবার এর আবহাওয়ার মতই হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের জেলা গুলির মধ্যে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদহতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পূর্ব-পশ্চিম অক্ষরেখা তৈরি হবার কারণে পাঞ্জাব থেকে বাংলা উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর দিয়ে যে অক্ষরেখা বিস্তার করেছে। এই নিম্নচাপ অক্ষরেখার কারণেই টানা চার থেকে পাঁচ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে শহর কলকাতায় সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রী সেলসিয়াস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…