নিউজ

LPG Gas সিলিন্ডার সস্তা হয়েছে, এখন পাওয়া যাবে মাত্র ৫০৩ টাকায়

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে চলেছে। তবে আগামী মাসে ২০২৪ সালের বাজেটে সরকার দেশবাসীর জন্য বড়সড় ঘোষণা করতে যাচ্ছে।

জানা গেছে, নির্বাচনের আগে এই বাজেট অধিবেশন হওয়ার পর এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা পর্যন্ত ছাড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণে নতুন নীতিমালা আনার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে, সরকারের পক্ষ থেকে এলপিজি সিলিন্ডারে ৩০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে, চলতি বছরের অক্টোবর মাসে সরকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর পর এই ছাড়ের পরিমাণ কমে যায়। নতুন বাজেটে এই ছাড়ের পরিমাণ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণে নতুন নীতিমালা আনার ফলে ভবিষ্যতে এলপিজি সিলিন্ডারের দাম কমে আসতে পারে।

এদিকে, ভারতের রাজস্থান রাজ্যে ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। নতুন বছরের শুরুতে থেকে রাজস্থানের প্রতিটি পরিবারকে মাত্র ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়া হচ্ছে। রাজস্থানে বিজেপি সরকারের এই কাজের জন্য অনেকটাই স্বস্তি পেয়েছেন রাজ্যের মানুষ। আগামী বাজেটের পর এলপিজি সিলিন্ডারে ছাড় দেওয়া হলে দেশের সাধারণ মানুষের আর্থিক বোঝা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026