Categories: দেশনিউজ

Railway Rule: রেলের যাত্রীরা এখন এক টিকিটে ৮ বার যাতায়াত করতে পারবেন, জেনে নিন কী নতুন নিয়ম

ভারতের রেল পরিষেবা ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। অপেক্ষাকৃত কাছাকাছি যাওয়ার জন্য লোকাল ট্রেন পরিষেবা এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রয়েছে এক্সপ্রেস ট্রেন পরিষেবা। সাধারণ মানুষের ধারণা যে একটি ট্রেনের টিকিট কিনে একটি নির্দিষ্ট স্টেশনে যাওয়া যায়। কিন্তু এই ধারণা ভ্রান্ত। আপনাদের জানাই যে আপনি একটি টিকিট কেটে ৮ টি ভিন্ন স্টেশনে ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কি করে করবেন এই কাজ? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রেলওয়ে তাদের যাত্রী পরিষেবা উন্নত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেয়। তার মধ্যেই অন্যতম হল রেলওয়ে সার্কুলার জার্নি টিকিট। এই বিশেষ টিকিটে আপনি একবার টিকিট কেটে একাধিক স্টেশনে ভ্রমন করতে পারবেন। যাত্রীরা যারা তীর্থযাত্রা বা দর্শনীয় সফরে যান তারা রেলওয়ের এই সুবিধাটি গ্রহণ করেন। যে কোনো ক্লাসে ভ্রমণের জন্য সার্কুলার টিকিট কেনা যাবে। আপনি টিকিট কাউন্টার থেকে সরাসরি সার্কুলার জার্নি যাত্রার টিকিট কিনতে পারবেন না। এর জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে। কি করে এই টিকিট কিনবেন?

এই সার্কুলার জার্নি টিকিট কেনার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে তাদের যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে, সেখানেই শেষ করতে হবে। এই বৈধতা ৫৬ দিন। এই টিকিট বুক করার জন্য আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে চলেছেন সেখান থেকে আপনি প্রধান স্টেশনের স্টেশন ম্যানেজারদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর বিভাগীয় ব্যবস্থাপক বা স্টেশন অফিসার আপনার যাত্রাপথের উপর ভিত্তি করে টিকিটের মূল্য গণনা করবেন। এরপর আপনি যে স্টেশন থেকে আপনার যাত্রা শুরু করতে চলেছেন সেই স্টেশনের বুকিং অফিসে ফর্মটি উপস্থাপন করে আপনি সার্কুলার জার্নি টিকিট কিনতে পারবেন। আপনাকে আপনার যাত্রার বিভিন্ন পয়েন্টের জন্য আসন সংরক্ষণ করতে রিজার্ভেশন অফিসে যেতে হবে। তারপর আপনাকে যাত্রার জন্য রিজার্ভ টিকিট দেওয়া হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026