ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউনে রেকর্ড অঙ্কের সুদ দিচ্ছে এই ব্যাংক, জানুন বিস্তারিত

বর্তমানে টাকা জমানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ফিক্সড ডিপোজিটে টাকা জমানো। ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত প্রকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যাংক, সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগে কত সুদ মিলবে, প্রাথমিক ভাবে সেটাই গুরুত্ব পায়। কিন্তু বর্তমানে দেশের শীর্ষ সমস্ত ব্যাংকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই কম। তার উপর আরবিআই গত তিন মাসে ১১৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে ফিক্সড ডিপোজিটে সুদের হার আরও কমেছে। এই মুহূর্তে দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৫.৪০% সুদ দেয়।

প্রবীণ নাগরিকরা সেভিংসের জন্য ফিক্সড ডিপোজিটের উপর খুব বেশি মাত্রায় নির্ভর করেন। কিন্তু বর্তমানে শীর্ষ ব্যাংক গুলি যেভাবে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাচ্ছে তাতে তাদের বিশেষ লাভ হচ্ছেনা সেকথা বলাই যায়। যদিও প্রধানমন্ত্রী ভায়ো বন্দনা যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম এই প্রকল্প গুলিতে প্রবীণ নাগরিকদের জন্য অনেক বেশি সুদ দেওয়া হয়। কিন্তু অনেক প্রবীণ নাগরিকরাই এই প্রকল্প গুলিটর টাকা রাখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানেন না। তাদের কাছে ব্যাংকের ফিক্সড ডিপোজিটই সবচেয়ে সুবিধার। দেশের শীর্ষ ব্যাংক গুলি ফিক্সড ডিপোজিটে কম সুদ দিলেও বেশ কয়েকটি ব্যাংক এমনও আছে যেগুলি ফিক্সড ডিপোজিটে সাধারণের জন্য ৭.৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮% সুদ দেয়। এমনই কয়েকটি ব্যাংকের সম্বন্ধে জেনে নিন-

DCB Bank:

৬ মাস থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৬-৬.৭৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.১০-৭.২৫% হারে।

১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৯-৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৪০-৭.৭৫% হারে।

২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭০% হারে।

৩ থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.৩৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৮৫% হারে।

৫ বছর এবং তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.৩৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৮৫% হারে।

IDFC First Bank

৬ মাস থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৭৫-৭% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.২৫-৭.৫০% হারে।

১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭৫% হারে।

২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭৫% হারে।

৩ থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২০% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭০% হারে।

৫ বছর এবং তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২০-৭% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭০-৭.৫০% হারে।

RBL Bank

৬ মাস থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৪০-৬.৬৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৬.৯০-৭.৭০% হারে।

১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২০% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭০% হারে।

২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭৫% হারে।

৩ থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭-৭.৫০% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৫০-৮% হারে।

৫ বছর এবং তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৬৫-৭.১৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.১৫-৭.৬৫% হারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026