৫৬,০০০ বছর পুরনো একটি লেক, হঠাৎ জলের রঙ গোলাপি, হতবাক বিশেষজ্ঞরা
শ্রেয়া চ্যাটার্জি – ৫৬,০০০ বছর পুরনো একটি লেকের জল হঠাৎ করেই গোলাপি হতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধনা জেলার লোনার লেকে। এই ঘটনা বনকর্মী, বিজ্ঞানী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, প্রত্যেককেই চমকে দিয়েছে। ৭৭.৬৯ হেক্টর জায়গা জুড়ে এই লেকটি অবস্থিত যার পুরো এলাকাটি হলো ৩.৬৬ বর্গ কিলোমিটার।
লেকের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে নাগপুরের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে। এখনো সঠিকভাবে কারণ জানা যেতে সময় লাগবে কমপক্ষে দুই সপ্তাহ। মূলত আলগাই এর জন্যই এই লেকের রংটি গোলাপি হচ্ছে। এমনটা বিশেষজ্ঞরা মনে করলেও, সঠিক ফলাফল আসতে এখনো দেরী।
বিশেষজ্ঞরা বলছেন গরমকালে এই জলস্তর অনেকটা নিচে নেমে যায়, সেই সময় কিছু আলগাইয়ের জন্ম হয়। এইরকম পরিস্থিতিতে সেগুলি লাল রঙের হয়ে যায়। বর্ষার সময় জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে তখন পুরো জলের রংটাই গোলাপী বা লালচে হতে থাকে। এমন পরিবর্তন হতেই পারে তবে এত বছর পরে হঠাৎ করে কেন এই পরিবর্তন! সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…